By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে অভয়ারণ্যের নদী খালে মাছ ধরা বন্ধে লাল পতাকা স্থাপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে অভয়ারণ্যের নদী খালে মাছ ধরা বন্ধে লাল পতাকা স্থাপন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে অভয়ারণ্যের নদী খালে মাছ ধরা বন্ধে লাল পতাকা স্থাপন

Last updated: 2025/11/21 at 3:11 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

শেখ হাসান আল মাহমুদ, শরণখোলাঃ সুন্দরবন পূর্ব বন বিভাগের অভয়ারণ্যে নিষিদ্ধ নদী ও খালে মাছ ধরা বন্ধে জেলেদের সতর্কতার জন্য লাল পতাকা স্থাপনের কাজ শুরু করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ নদী ও খালে কেউ যাতে মাছ ধরতে না পারে সে লক্ষে জেলেদের সতর্ক করার জন্য গত তিন দিন ধরে সুন্দরবনের খাল ও নদীর প্রবেশ মুখ ও আশে পাশে লাল পতাকা দন্ড স্থাপনের কাজ শুরু করেছেন বনরক্ষীরা।
শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপত্ম কর্মকর্তা ফরেষ্টার আব্দুস সবুর বলেন, জেলেদের সতর্কতার জন্য শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ছাপড়াখালী খাল, চান মিয়ার খাল, গাববাড়ীয়ার খাল, মরা চানমিয়ার খাল, আদানি গুডগুডি খাল ও সিংগারটেক বনাঞ্চলের খালের প্রবেশ মুখ ও আশেপাশে বিভিন্ন স্থানে লাল পতাকা স্থাপন করা হয়েছে। এ ছাড়া শেলারচর শুঁটকি পল্লীর আশে পাশের বনের মধ্যে হরিণের বিচরণ এলাকায় কেউ যাতে প্রবেশ করতে না পারে সে জন্য লাল ফিতার বেষ্টনি দেওয়া হয়েছে বলে ফরেষ্টার আব্দুস সবুর জানান।
জেলে পল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মহোদয়ের নির্দেশে হরিণ শিকার ও অভয়ারণ্যের খালে মাছ ধরা প্রতিরোধে নিষিদ্ধ এলাকা সমূহে জেলেদের সতর্কতার জন্য লাল পতাকা স্থাপনের কাজ শুরু হয়েছে। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিন দিনে বনরক্ষীরা দুবলার আলোরকোল, মেহেলআলীসহ আশেপাশের খালে লাল পতাকা স্থাপন ও হরিণের বিচরণ এলাকায় ভুল করে যাতে কেউ ঢুকতে না পারে সে জন্য সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে লাল ফিতার বেষ্টনী দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের অভয়ারণ্যের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ। জেলেরা অনেক সময় অভয়ারণ্যের খালে ঢুকে পড়ে। সে কারণে জেলেদের সতর্ক করার লক্ষে অভয়ারণ্যের খাল ও আশেপাশের সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা স্থাপনের জন্য সংশ্লিষ্ট রেঞ্জ ও ষ্টেশন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক November 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ভূমিকম্প অনুভুত
Next Article রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?