By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে অস্ত্রসহ ৪ দস্যু আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে অস্ত্রসহ ৪ দস্যু আটক
বাগেরহাট

সুন্দরবনে অস্ত্রসহ ৪ দস্যু আটক

Last updated: 2023/02/23 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শরণখোলা : আবার পুরনো পেশায় ফিরতে শুরু করেছেন আত্মসমর্পণকৃত বনদস্যুরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) ভোররাতে পূর্ব সুন্দরবনের শ্যালা নদীসংলগ্ন সূর্যমুখী খাল থেকে সদ্য গঠিত বনদস্যু বাহিনী প্রধানসহ পুলিশের হাতে আটক হয়েছেন চার বনদস্যু। এদের মধ্যে বাহিনীর প্রধান মো. ফজলু শেখ ২০১৮সালে স্বরাস্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করা বনদস্যু শান্ত বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানা গেছে। বাগেরহাট জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে আটক বনদস্যুরা হলেন রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের আহাদ আলী শেখের ছেলে বনদস্যু ফজলু বাহিনী প্রধান মো. ফজলু শেখ (৪২), বাহিনী সেকেন্ড ইন কমান্ড শিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখারী গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাত মোড়ল (৪০) ও জিগিরমোল্লা গ্রামের নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। আটক দস্যুদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান, একটি একনলা বন্দুক, সাত রাউন্ড গুলি, দুইটি রাম দা, একটি হাতুড়ি, একটি লোহার পাইপ, চারটি টর্চ লাইট ও একটি ডিঙি নৌকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আরিফুল হক পিপিএম প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি বনদস্য ফজলু শেখ নিজের নামে বাহিনী (ফজলু বাহিনী) গঠন করে সুন্দরবনে দস্যুতা শুরু করেন। এই বাহিনী বনের পেশাজীবীদের জিম্মি করে মোবাইল ফোনের মাধ্যমে তাদের স্বজনদের কাছ থেকে অর্থ দাবি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দস্যুদের অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলাম। প্রেস ব্রিফিংকালে এসপি আরিফুল হক বলেন, বাহিনীর প্রধান মো. ফজলু শেখ ২০১৮ সালে আত্মসমর্পণ করা বনদস্যু শান্ত বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। ওই সময় আত্মসমর্পণকৃত দস্যুদের পুনর্বাসনের জন্য সরকার ব্যাপক সহযোগীতা করেছে। ফজলু শেখও সেই সুবিধা গ্রহন করেছেন। এমনকি গতবছরও এই ফজলু বাগেরাহাটে সুন্দরবন দস্যুমুক্ত দিবসের অনুষ্ঠানে স্বরাস্ট্রমন্ত্রীর হাত থেকেও আর্থিক অনুদান নিয়েছেন। এসপি আরিফুল হক আরো বলেন, সদ্য গঠিত জফলু বাহিনীতে পাঁচ সদস্য ছিলেন। এর মধ্যে চারজনকে আটক করা হয়েছে। পলাতক সদস্যকে আটকে অভিযান চলছে। এছাড়া, আটক দস্যুদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং এদের গড ফাদারদের চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৫ নং ওয়ার্ড মহিলা আ’লীগের কমিটি পুর্নগঠন
Next Article ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৬
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে কেয়াবুনিয়া খাল এলাকায় শিকারীর ফাঁদ থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?