By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে কেজি হরিণধরার ফাঁদ ও ট্রলারসহ ৩২ আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে কেজি হরিণধরার ফাঁদ ও ট্রলারসহ ৩২ আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে কেজি হরিণধরার ফাঁদ ও ট্রলারসহ ৩২ আটক

Last updated: 2025/11/06 at 4:03 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিসঃ দুবলার আলোরকোলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার ৩ আসামীকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, দুবলারচরে বিপুল পরিমাণ হরিণধরা ফাঁদ ও একটি ট্রলারসহ ৩২ জনকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে বনরক্ষীরা।
গত সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ শিকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব। এ সময় অন্য শিকারীরা রেঞ্জ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন। পরে বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে তিনজন আটক করেন। আটককৃতরা হলো,রাফি হাসান (৩০), শাহিদ মল্লিক (২৫) ও আলামিন আকুঞ্জি (২৮)। আটককৃতরা মুসলিম পরিচয় আড়াল করে হিন্দুর পরিচয়পত্র দিয়ে দুবলার রাস উৎসবে গিয়ে সুন্দরবনে হরিণ শিকারের জন্য ফাঁদ পাতে বলে বনরক্ষীরা জানান। এদের বাড়ী বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক ৩ আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
অপরদিকে,দুবলার রাস উৎসবে গিয়ে সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় পৃথক দুটি ঘটনায় বনরক্ষীরা প্রায় ৪০ কেজি হরিণধরার মালা ফাঁদ ও একটি ট্রলারসহ ৩২ জনকে আটক করে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, রাস উৎসবের আড়ালে আটক ৩২ জন হরিণ শিকারের জন্য সুন্দরবনের কেলেরখাল এলাকায় ফাঁদ পেতে ছিলো । এদের বাড়ী খুলনার বটিয়াঘাটা এলাকায়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক November 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
Next Article দাকোপে মাঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে ৫টি বসতবাড়ি বিলীন
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?