খুলনা (০৩ মার্চ)
সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ কেয়াবুনিয়া খালের আশপাশ এলাকা থেকে শিকারির ফাদ থেকে ১ টি জীবিত হরিণ উদ্ধার করেছে বন রক্ষীরা। পরে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে কেয়াবুনিয়া খাল এলাকায় হায়াতখালী বন টহল ফাঁড়ির বন রক্ষীরা ও সিপিজি সদস্যের যৌথ ফুট পেট্রোলিং করার সময় শিকারির ফাঁদ থেকে হরিণটি উদ্ধার করা হয়। এসময় বন রক্ষীরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে দুষ্কৃতিকারীদের খুজে পায়নি। পরে হরিণ উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভালো লাগছে। এ অভিযানে ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত