By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনে বনদস্যদের কবল থেকে বনজীবীরা কি রক্ষা পাবে না
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনে বনদস্যদের কবল থেকে বনজীবীরা কি রক্ষা পাবে না
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে বনদস্যদের কবল থেকে বনজীবীরা কি রক্ষা পাবে না

Last updated: 2025/03/15 at 12:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবন-সংলগ্ন জনপদের অন্য শিশু-কিশোরের মতো শৈশবেই বনে মাছ শিকার শিখেছেন আব্দুল আজিজ। এ পেশার আয়েই সংসার চালিয়ে আসছেন এতদিন। গত কয়েক মাসে তাঁর জীবনের দৃশ্যপট বদলে গেছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামেই পরিবার নিয়ে থাকেন জলিল। শনিবার তিনি বলছিলেন, ‘কষ্ট হলিও দিনমজুরি কইরে খাব, ডাকাতির মাইর খাতি আর বাদায় যাইব না।’

আব্দুল আজিজের মতো শত শত জেলের মধ্যে ভর করেছে ডাকাত-আতঙ্ক। এসব বনদস্যু গত এক মাসে অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। এ সময় টাকা আদায়ের জন্য তারা জিম্মিদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এ কারণে বহু জেলে এখন বনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পেশা বদলাতে বাধ্য হচ্ছেন তারা। কেউ ভ্যান চালিয়ে, কেউ দিনমজুরি করে সংসার চালাচ্ছেন।

সুন্দরবনের খুলনা রেঞ্জের আড়ুয়া শিবসা এলাকা থেকে ৪ জানুয়ারি দস্যুরা তুলে নিয়ে যায় একই গ্রামের জেলে আবু মুসাকে (৩০)। তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ তথ্য জানতে পেরে সঙ্গে সঙ্গে নিজ বাড়িতে লুটিয়ে পড়েন আবু মুসার বাবা আব্দুল জব্বার। অচেতন অবস্থায় তাঁকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক জানান, পথেই হৃদরোগে মারা গেছেন জব্বার। গতকাল শনিবার পর্যন্ত বনদস্যুর কবল থেকে মুক্তি পাননি তাঁর ছেলে আবু মুসা।

স্বজনেরা জানিয়েছেন, ২ জানুয়ারি আবু মুসা সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে যান। ৪ জানুয়ারি আড়ুয়া শিবসা থেকে তাঁকে অপহরণ করে মুক্তিপণ চায় দস্যুরা। এ ঘটনায় ‘মামা-ভাগনে বাহিনি’ নামের একটি বনদস্যু চক্র জড়িত বলে জানিয়েছেন তারা।

বুড়িগোয়ালিনী গ্রামের রজব আলী ও রিয়াজুল ইসলাম নামের দুই সহোদরসহ পাঁচ জেলে সুন্দরবনে অপহরণের শিকার হন ২৭ ডিসেম্বর। এতে জড়িত রবিউল বাহিনির সদস্যরা মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করে। তারা রিয়াজুলকে জিম্মি রেখে রজব আলীসহ অন্যদের ২ জানুয়ারি ছেড়ে দেয়। টাকা জোগাড় না হওয়ায় বনদস্যুদের কবল থেকে রিয়াজুলকে ছাড়াতে পারছেন না স্বজনরা।

গতকাল ‌ওই গ্রামেই কথা হয় মফিজুল ইসলামের সঙ্গে। ১০ বছর ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেছেন এ জেলে। বনদস্যুর ভয়ে এখন ভ্যান চালাচ্ছেন তিনি।মফিজুল বলেন, ‘কয়েক বছর বাদায় ডাকাতের কোনো উৎপাত ছিল না। এখন আবার শুরু হয়েছে। বাদায় ঢুকলি দুই-তিন পার্টির টাকা দিতি হয়। না হলি লোক তুলে নিয়ে নির্যাতন করে। তাদের দাবি মতো টাকা দিতি গেলি জাল-দোড়া বেচলিও সম্ভব হয় না। বাড়ির জাগা-জমিও নেই যে তা বেচে ডাকাতির টাকা দেব। তাই বাধ্য হয়ে ভ্যান চালাতিছি।’

স্বামীর মৃত্যুর পর বনের ওপরই নির্ভরশীল আকলিমা খাতুন। এখন বনদস্যুর ভয়ে সুন্দরবনে যেতে না পারায় সংসার অচল এই নারীর। পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে বলে জানালেন আকলিমা।এক মাসের মধ্যে বনদস্যুর কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন গাবুরা গ্রামের বেশ কয়েকজন জেলে। তাদের মধ্যে রজব আলী, ইমামুদ্দীন, মকবুল গাজীসহ অন্তত দশজনের সঙ্গে কথা বলে জানা যায়, জিম্মিদশা থেকে মুক্তির জন্য তাদের সর্বনিম্ন ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দস্যুদের দিতে হয়েছে। এই জেলেদের সবারই বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে। তাদের অভিযোগ, দস্যুদের পেছনে ইন্ধন দিচ্ছেন কিছু অসাধু মাছ ব্যবসায়ী। তারা সুন্দরবনের অভয়ারণ্য এলাকার খাল নিয়ন্ত্রণে রাখতে এ কাজে জড়িত। সুন্দরবনে যাওয়ার আগে এসব মাছ ব্যবসায়ীর সঙ্গে চুক্তি সারতে হয় জেলেদের। গোনপ্রতি ১৫ হাজার টাকা দিয়ে বনে ঢুকতে হবে বলে জানিয়ে দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে শত শত জেলে সুন্দরবনে যেতে পারছেন না। এতে তাদের পরিবারে অভাব-অনটন দেখা দিয়েছে।

সুন্দরবন-সংলগ্ন আরও কয়েকটি গ্রামের জেলেরা জানিয়েছেন, এক মাস ধরে সুন্দরবনে ৪টি দস্যু বাহিনী আধিপত্য বিস্তার করছে। তারা পশ্চিম সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্যে ‘মামা-ভাগনে বাহিনী’ হিসেবে পরিচিত শরীফ ও মাসুমের নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দাকোপ উপজেলার আওতাধীন শিবসা এলাকা। মজনু ও রবিউলের বাহিনী কয়রা উপজেলা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একাংশ নিয়ন্ত্রণ করছে। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, প্রতিটি বাহিনীতে ১০-১২ জন সদস্য রয়েছে। তাদের সবাই আগ্নেয়াস্ত্রধারী।শ্যামনগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আকবর হোসেন এ বিষয়ে বলেন, সুন্দরবনে হঠাৎ করে দস্যুতা বেড়ে যাওয়ার মাছ আহরণ কমেছে। জিম্মি হওয়ার ভয়ে জেলেরা বনের খালে ঢুকতে পারছেন না। বনদস্যুদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে সুন্দরবনকেন্দ্রিক ব্যবসায় ধস নামবে।

স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন বলেন, সুন্দরবনে ফের বনদস্যুদের আনাগোনো বেড়ে যাওয়ায় জেলে-বাওয়ালিরা আতঙ্কিত। অনেকেই সুন্দরবনে যেতে পারছেন না। এক মাসে সুন্দরবনে অন্তত ৫০ জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ মুহূর্তে বনদস্যুদের নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। এদিকে প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ শিকার হচ্ছে কোন কায়দায় থামানো যাচ্ছে না বনবিভাগ যতই বলুক অপরাধ কম হচ্ছে কিন্তু আসলে না রাত পোহালেই শোনা যায় জীবিত হরিণ উদ্ধার মৃত হরিণ উদ্ধার হরিণের ফাদ উদ্ধার হরিণ ধরা জাল উদ্ধার হরিণের মাংস উদ্ধার হরিণ ধরা সরঞ্জামাদি উদ্ধার একের পর এক চলতেই আছে কোস্ট গার্ড বনবিভাগ হাতে গোনা দুই একজন শিকারীকে আটক করছে কিছু কিছু হরিণের মাংস উদ্ধার হচ্ছে কিন্তু বড় চোরা চালানি থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে তারা বন বিভাগ ও কোস্ট গার্ডের গতিবিধি লক্ষ্য করে বনবিভাগ কোস্টগার্ড যখন থেকে ফিরে গন্তব্য স্থলে আসে তখন ওই বড় হরিণ শিকার চক্ররা জীবিত হরিণ হরিণের মাংস নিয়ে পাচার করে উপকূলীয় অঞ্চল সহ উপশহর জেলা শহরে বিক্রয় করছে ছড়া দামে এই হরিণের মাংস বিভিন্নভাবে হাত বদল হয়ে রাজধানী ঢাকাতেও চলে আসছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলেকট্রিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় লেখালেখি করেও অপরাধ কোন কায়দায় কমানো যাচ্ছে না ‌।

এসব তথ্য জেলেদের মাধ্যমে পেয়েছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান এই প্রতিবেদককে ‌বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সব ফরেস্ট স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সতর্ক থাকতে বলেছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হতে পারে। এ বিষয়ে দিকনির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। নিয়মিত সুন্দরবনের হরিণ শিকারের বিষয় মশিউর রহমান বলেন আমরা বনবিভাগ কোস্টগার্ড করেন শিকারীদের পাকড়াও করার জন্য নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে আমাদের সাথে এলাকার সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে তাহলে হরিণ শিকার নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে সরকারিভাবে হরিণ শিকারে যাচ্ছে হরিণ শিকার করছে হরিণ শিকার করে মাংস নিয়ে যাচ্ছে মাংস কারো বাড়িতে রক্ষিত রেখেছে এমন খবর দিতে পারলে সরকারিভাবে তাকে পুরস্কার দেওয়া হবে আসন সবাই মিলে সুন্দরবনের বনদস্যু তৎপরতা হরিণ শিকার সহ নানা অপরাধ জিরোতে নিয়ে আসি এই সহযোগিতা আমি সবার কাছে চাই‍। সুন্দরবনে অন্তত বারোটি বনদস্য বাহিনী দাফি বেড়াচ্ছে তারাও প্রতিনিয়ত তাদের খাদ্য হিসেবে হরেন স্বীকার করছে এ ব্যাপারে মশিউর রহমান বলেন এ কথা কিছুটা সত্য কারণ বনদর্শীদের সামনে হরিণ দেখলে তারা তো স্বীকার করবে এটা সবার জানা কথা

সিনিয়র করেস্পন্ডেন্ট May 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সীমান্তে বিজিবির অভিযানে তেরো লক্ষ টাকার পন্য আটক
Next Article ফকিরহাটে মাদ্রাসা ছাত্রকে হত্যা: দুই শিক্ষার্থী গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 8 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 8 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?