
শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবনে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় আব্দুস সাত্তার নামে এক জেলেকে হাতে নাতে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কদমতলা স্টেশন অফিসার (এসও) ফজলুল হকের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের পশুরতলা খালে অভিযান চালিয়ে এক বোতল বিষ, ১টি নৌকা ও ব্যবহার নিষিদ্ধ চরপাটা জালসহ ওই জেলেকে আটক করে। তিনি উপজেলার সিংহড়তলী গ্রামে বক্স গাজীর ছেলে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে,এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটক জেলেকে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।