By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে মাছ-জাল ও নৌকাসহ ৪ জেলে আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে মাছ-জাল ও নৌকাসহ ৪ জেলে আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে মাছ-জাল ও নৌকাসহ ৪ জেলে আটক

Last updated: 2025/10/11 at 3:38 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ খালে শনিবার সকালে অবৈধভাবে মাছ ধরার সময় কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা করে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (১১ অক্টোবর) সকালে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় হাতেনাতে কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ চারজন জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের ৪০ কেজি গলদা ও ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটক জেলেরা হচ্ছে, লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০), ও হামিদ হাওলাদার (৫২)। এদের বাড়ী শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানোর জন্য কচিখালি ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেন স্মার্ট টীমের বনরক্ষীরা। বন সংশ্লিষ্ট নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীমের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক October 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Next Article মণিরামপুরের কুলটিয়া ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?