By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে বনরক্ষীরা চালাচ্ছে রাম রাজত্ব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে বনরক্ষীরা চালাচ্ছে রাম রাজত্ব
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে বনরক্ষীরা চালাচ্ছে রাম রাজত্ব

Last updated: 2024/08/01 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে চলছে রাম রাজত্ব।খোদ বনমন্ত্রী মহোদয় প্রকাশিত খবর গুলো দেখে উর্দ্ধতন বন কর্মকর্তাদের প্রথম বারের মতন সতর্ক করার পরেও সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বহাল তবিয়তে ঘুষ বাণিজ্যর মাধ্যমে হাজার হাজার নৌকা পশ্চিম সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহারণ করাচ্ছে।সূধী মহলের অভিমত মনে হয় সুন্দরবনের মালিক সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান। সম্প্রতি ১লা জুন হ‌ইতে তিন মাসের জন্য মাছ কাঁকড়া ও পর্যটক সহ সব ধরনের প্রবেশ অধিকার নিষিদ্ধ করেছে সরকার। সরকারি আইনে বলা হয়েছে এই তিন মাস সুন্দরবনের জলাশয়ে মাছের প্রজনন মৌসুম কিন্তু সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান এই আইনের কোন প্রকার তোয়াক্কা না করে কৈখালী, কদমতলা, বুড়িগোয়ালিনী ও কোবাতক স্টেশনের আওতাধীন মাছ কাকড়া আহরণ কারিদের প্রতি নৌকায় ১৫ দিনে ৫০০০টাকার ঘুষ বাণিজ্যর বিনিময় মাছ ও কাঁকড়া আহারণ করাচ্ছে। বিষয়টি নিয়ে সাংবাদিক সিরাজুল ইসলাম গনমাধ্যমে সংবাদ প্রকাশ করায় গত ১৬ই জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নির্দেশে ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে এই প্রতিবেদককে হত্যার চেষ্টায় গুরুত জখম করা হয়। বর্তমান তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।তার শরীরে নয়টি ফ্র্যাকচার ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকগন সাংবাদিক সিরাজুল ইসলাম কে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে খোদ বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী মহোদয়ের সাথে ১৮ই জুলাই সকাল নয়টায় বিস্তারিত কথা হয়।ঐনি সাংবাদিক সিরাজুল ইসলামের কাছে তার শারীরিক খোঁজ খবর ও বন বিভাগের দুর্নীতির ধরন গুলো জানতে চায় সিরাজুল ইসলাম বনমন্ত্রী মহোদয় কে অবহিত করেন বর্তমান বন্ধের সময় সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে ঘুষ বাণিজ্যর বিনিময় তিন হাজার নৌকা পশ্চিম সুন্দরবনে অবাধে চলছে।মাছ কাকড়া আহরণ কারীরা লোকালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। একটি বিএলসি ৩৪ টাকা সরকারি রাজস্ব স্থলে নেওয়া হচ্ছে ১০০০টাকা তাছাড়া যখন সুন্দরবনে প্রবেশের অনুমতি থাকে তখন দুই জন মাছ কাকড়া আহরণ কারীর এক সপ্তাহের সর্বোচ্চ ২৫০ টাকার রাজস্ব স্থলে নেয়া হয় ১২০০ টাকা পর্যন্ত। এছাড়া ঘাইজাল নিয়ে সুন্দরবনে প্রবেশে কোন অনুমতি না থাকলেও সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বহাল তবিয়তে জেলেদের ঘাইজাল টানাচ্ছে। তাদের এই সুযোগ নিয়ে জেলেরা বিষ প্রয়োগের মাধ্যমে সুন্দরবনে মৎস্য আহরণ করছে এর জন্য একমাত্র দায়ী সহকারী বন সংরক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান দায়ী।এই সমস্ত বিষয় শুনে বনমন্ত্রী মহোদয় হতো বাক হয়ে যান এবং প্রকাশিত খবরের কাগজের পাতা গুলো মন্ত্রী মহোদয়ের হোয়াটসঅ্যাপ দিতে বলেন। পরে মন্ত্রী মহোদয় বন বিভাগের অধ্যতন কতৃপক্ষকে সাসালে ইকবাল হোসেন চৌধুরী ও দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান দালালদের মাধ্যমে মাইকিং করে সুন্দরবন থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু একদিন যেতে না যেতেই দেশে জরুরী অবস্থা ও নেটওয়ার্কের বেহাল দশা থাকায় আবারো সব নৌকা সুন্দরবনে পাঠিয়েছেন। বর্তমান বন বিভাগের কোন কতৃপক্ষক সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে আকর্ষিত কোন পরিদর্শনে গেলে এই সমস্ত অভিযোগের সত্যতা মিলবে।এ ব্যাপারে ৩০ জুলাই বন সংরক্ষক মিহির কুমার দো সাথে কথা হলে তিনি কিছুটা আবেগ হয়ে বলেন সাংবাদিকদের টাকা দিতে পারলে সুন্দরবনের খবর ভালো আর না দিতে পারলে অভিযোগের শেষ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৪ দিন পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু
Next Article শ্যামনগরে কপোতাক্ষের বেড়িবাঁধে ভয়াবহ ফাটল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
সাতক্ষীরা

তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?