By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে হরিণের মাথা ও ফাঁদসহ আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে হরিণের মাথা ও ফাঁদসহ আটক ২
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে হরিণের মাথা ও ফাঁদসহ আটক ২

Last updated: 2023/02/11 at 5:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবন থেকে দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার রাত ১১টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়। শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় হরিণের মাথা ও হরিণ শিকারের বেশকিছু সরঞ্জাম। দলের অন্য দুই সদস্য পালিয়ে যায় বলে জানায় বনবিভাগ।
আটক শিকারীরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতারক-কাকচিরা গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদার (৩৮) এবং একই উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের মৃত আলতাফ হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪৫)। পালিয়ে যাওয়া দুজন হলেন জাকির হোসেন ও ইউনুচ মিয়া। এদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। আটক দুজনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন জানান, রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকার বনে গাছের মাথায় মাচা ঘর তৈরী করে সেখানে আস্তানা গড়ে হরিণ শিকার করছে একদল শিকারী। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য জানতে পেরে পাথরঘাটার জ্ঞানপাড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় দুজনকে আটক করা হয়। আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি হরিণের মাথা, একটি চাকু, একটি দা ও ১৫০ ফুট হরিণ শিকারের নাইলনের দঁড়ির ফাঁদ।
এসিএফ শামসুল আরেফিন জানান, অভিযানের আগেই জাকির ও ইউনুচ নামে দলের অন্য দুই সদস্য হরিণের মাংস নিয়ে ট্রলার চালিয়ে চলে যায়। এদেরকে আটকের চেষ্টা চলছে। শিকারীদের তৎপরতা বন্ধে টহল জোরদার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় নবজাতকের মরদেহ উদ্ধার
Next Article তালায় নবজাতকের মরদেহ উদ্ধার: আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?