By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনে ১১টি নৌকা ও সরঞ্জামসহ ২০ জেলে আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে ১১টি নৌকা ও সরঞ্জামসহ ২০ জেলে আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে ১১টি নৌকা ও সরঞ্জামসহ ২০ জেলে আটক

Last updated: 2024/02/07 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সরকারী নিষিদ্ধ চলমান থাকা অবস্থায় সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরতে যাওয়ার অপরাধে ২০ জেলেকে আটক করেছেন ঢাংমারী ষ্টেশনের বনরক্ষীরা। মঙ্গলবার রাতে বন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কাকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম সহ ১১টি নৌকাও জব্দ করে বন রক্ষীরা।

ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মোঃ মহসিন আলী জানান, কাকড়ার প্রজনন মৌসুম চলছে। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও ১ জানুয়ারী থেকে ২৮ ফেব্রয়ারী এ দুই মাস কাকড়া ধরা বা কোন জলযান দিয়ে পরিবহন সম্পুর্ন নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। কিন্ত মোংলা উপজেলা সনোইলতলসহ সুন্দরবন সংলগ্ন কয়েকটি এলাকার লোকজন অবৈধ ভাবে বনে প্রবেশ করে কাকড়া আহরণ ও বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছে। এমন খবরে পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে সহ অন্যান্য টহল অফিসও তাদের টহল জোরদার করে প্রতিনিয়িত অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (৬ ফেব্রয়ারী) রাতে একদল কাকঁড়া আহরণকারী অবৈধভাবে বনে প্রবেশ করছে এমন গোপন সংবাদ আসে বন বিভাগের কাছে। তাই ঢাংমারী ফরেষ্ট অফিস থেকে কয়েকজন বনরক্ষিদের সাথে নিয়ে ষ্টেশন কর্মকর্তা নিয়ে অভিযানে নামে। মঙ্গলবার রাতের অন্ধকারে কাকড়া ধরার বিভিন্ন সরঞ্জামসহ পশুর নদী দিয়ে বনে প্রবেশের সময় অভিযান চালিয়ে ২০ জেলেকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ১১টি ডিঙ্গি নৌকাও জব্দ করে ঢাংমারী ষ্টেশনের বনরক্ষিরা।

আটককৃতরা হচ্ছে-আইযুব আলী খানের ছেলে সোহাগ খান, নুর আলী ফকিরের ছেলে মামুন ফকির, অদিত মন্ডলের ছেলে কৃষ্ণ মন্ডল, হুমায়ুনের ছেলে নুর সাদেক, ইউনুচ শেখের ছেলে শহীদ শেখ, মোঃ মুছল্লির ছেলে হরমুজ মুছল্লি, মোজাফর গাজীর ছেলে সুজন গাজী, রুস্তম শেখ’র ছেলে আবদুল্লা শেখ, কাদের শেখের ছেলে রবিউল শেখ, লিয়াকতের ছেলে মোকলেস শেখ, মৃত জুলফিকারের ছেলে সাইফুল ফকির, শওকত শেখের ছেলে হাসান শেখ, গোলাম মোস্তাফার ছেলে মোঃ বোরহান, নুর ফকিরের ছেলে মোঃ শাহদত, হোসেন মল্লিকের ছেলে জসিম মল্লিক, মৃত হাসেম মল্লিকের ছেলে ছয়ফুল্লা মল্লিক, নুর মোহাম্মাদ সরদারের ছেলে জোবায়ের সরদার, দুলাল শেখ’র ছেলে সবুজ শেখ, নাজু গাজীর ছেলে হোসেন গাজী, লোকমান গাজীর ছেলে ইয়াসিন গাজী।

তাদের সকলে বাড়ি মোংলা উপজেলার সোনাইলতলা ও রামপালের কাটা খাল এলাকার বিভিন্ন গ্রামে বলে জানায় বন বিভাগ। এসময় আটককৃতদের নৌকায় তল্লাশী চালিয়ে কাকড়া ধরার ফাঁদ, কুইচা (কাকঁড়ার খাবার) ও ক্যারেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা সহ আইনানুগ ব্যাবস্থার প্রস্তুতি চলছে।

চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ মহসিন আলী বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলে নামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ও ফাঁদ পেতে কাঁকড়া আহরণ করার প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি। পরবর্তী ব্যাবস্থার প্রস্তুতি চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলারোয়ায় এলএসডি ও মদসহ যুবক আটক
Next Article মাদারীপুরে প্রকাশ্য বালু ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আরও সাত আসামী গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 53 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?