By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণায় উদ্যোগ নেওয়া হবে: বন সংরক্ষক ইমরান আহম্মেদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণায় উদ্যোগ নেওয়া হবে: বন সংরক্ষক ইমরান আহম্মেদ
খুলনা

সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণায় উদ্যোগ নেওয়া হবে: বন সংরক্ষক ইমরান আহম্মেদ

Last updated: 2026/02/24 at 5:04 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : খুলনাঞ্চলের বন সংরক্ষক ইমরান আহম্মেদ বলেছেন, বন বিভাগ ও সুন্দরবনপ্রেমী মানুষের যৌথ উদ্যোগে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ‘সুন্দরবন দিবস’ ঘোষণার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে সুন্দরবন সংলগ্ন এলাকায় সিঙ্গেল ইউজড প্লাস্টিক বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।

মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তর, সুন্দরবন একাডেমী ও বন বিভাগের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। “সুন্দরবনের গুরুত্ব, বর্তমান হুমকি ও দিবসের তাৎপর্য” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. ওয়াসিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক সুভাশীষ ভট্টাচার্য।

আলোচনায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ সুন্দরবনের জন্য এক নীরব ঘাতক। এটি জলজ প্রাণী, উদ্ভিদ ও খাদ্য শৃঙ্খলের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। নদী, খাল ও পলির নমুনায় মাইক্রোপ্লাস্টিক কণার শতভাগ উপস্থিতি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এ অঞ্চলে মাথাপিছু বার্ষিক গড় প্লাস্টিক বর্জ্য উৎপাদন প্রায় ১৫.৬৩ কেজি।

বক্তারা আরও বলেন, সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারে কার্যকর নীতিমালা প্রণয়ন, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে যুবসমাজকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার পান হাবিবুর রহমান, অজয় দাস, কামরুল আহসান, মিল্টন মণ্ডল ও রাফিজ সিদ্দিকী। চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কৃত হন নায়লা তাসমিন জাহান, তাসনিম মোশাররফ ও শৌভিক দে। শুভেচ্ছা পুরস্কার লাভ করেন সুনয়না হালদার।

জন্মভূমি ডেস্ক February 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ৫ জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬
Next Article ফকিরহাটে যুব উদ্যোক্তাদের প্রশিক্ষনের উদ্ভোধন
আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?