By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবন রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে: কেসিসি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > সুন্দরবন রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে: কেসিসি মেয়র
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবন রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে: কেসিসি মেয়র

Last updated: 2024/06/05 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা আজ বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এর শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভাপতির বক্তৃতায় মেয়র বলেন, সুন্দর শহরের স্বপ্ন আমরা সবাই দেখি। মানুষ ভালো পরিবেশে বাস করতে চায়। এজন্য কাজ চলমান আছে। প্রকৃতি আমাদের বহু দুর্যোগ থেকে বাঁচায়। সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে। তিনি আরও বলেন, খুলনার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যারাই কাজ করবে তাদের সহায়তা করা হবে। এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বাস্তবায়িত হলে এর সুফল সাধারণ মানুষ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র-কাউন্সিলর সবাইকে একত্রে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, শহরকে জলবায়ু সহিষ্ণু, পরিবেশবান্ধব, বাসপোযোগী করা এবং দায়িত¦শীল নাগরিক তৈরির কোন বিকল্প নেই। এ জন্যই দাতাসংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে পরিচালিত এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প শুরু হয়েছে। যা কেসিসি’র সাথে অংশীদারিত্বেরভিত্তিতে খুলনা শহরে আগামী চার বছর ধরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে কেসিসি’র সকল সিস্টেম ডিজিটালকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন করতে ইকোস্কুল বা সবুজ শিক্ষা প্রতিষ্ঠানের মডেল পাইলটিং, নগর স্বাস্থ্যকেন্দ্রের পদ্ধতিগত সংস্কার, গ্রিনহাউজ গ্যাস বা কার্বন নি:সরন কমানো, সবুজায়ন-ছাদকৃষি সম্প্রসারণ, নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজকে সম্পৃক্ত করে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনাসহ বিবিধ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, প্যানেল মেয়র-২ এস এম খুরশিদ আহম্মেদ, প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নগর পরিকল্পনরা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেসিসি’র কাউন্সিলর, ইউএসএআইডি-ব্রাকসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে পরিবেশ দিবস এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ (এআরসি) প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও এআরসি প্রকল্পের টিম লিডার ফারজানা আফরোজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন
Next Article সাতক্ষীরায় পেশাজীবী কন্ট্রাকটার ও গাড়ি চালকদের প্রশিক্ষণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 7 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?