By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে আওয়ামী আইনজীবীরা : রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে আওয়ামী আইনজীবীরা : রিজভী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে আওয়ামী আইনজীবীরা : রিজভী

Last updated: 2024/03/11 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ‘মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্টকেও আওয়ামী আইনজীবীরা অপবিত্র করেছে’ বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘মিথ্যা অজুহাতে অবৈধভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই নির্বাচনে আইনজীবীদের ভোটের প্রতিফলন ঘটেনি। ভোটের প্রতিফলন ঘটলে এবারও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হতেন। এই নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ কৃত্রিম সংঘাত সৃষ্টি করেছে। তারা নিজেরা নিজেরা মারামারি করেছে।’

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বিএনপি নেতাদের। পরে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে শেষ হয় বলে জানায় দলটি।

রিজভী বলেন, ‘অ্যাডভোকেট জুতি কার স্ত্রী? যুবলীগ সভাপতির স্ত্রী। তার গ্রুপের লোকজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর গ্রুপের লোকজনের সঙ্গে মারামারি করেছে। আর সরকার কাদের বিরুদ্ধে মামলা করল? যারা এই সংঘাতের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা নেই, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। মামলা দেওয়া হলো বিএনপি সমর্থিত সুপ্রিম কোর্টের জনপ্রিয় ও মেধাবী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নামে। তাকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একজন প্রখ্যাত আইনজীবীকে চার দিনের রিমান্ড, এটা কেবল ডাকাতদের সরকার হলেই করতে পারে। একজন মাফিয়া ও সিন্ডিকেটবাজ সরকারই কেবলমাত্র একজন আইনজীবীকে মামলা দিয়ে রিমান্ডে নিতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা ব্যালট বাক্স ছিনতাই করল, যারা মারামারি করল, হানাহানি করল, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। কারণ তারাও তো শেখ হাসিনার লোক। দেশের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান, যেখানে মানুষের শেষ আশ্রয়স্থল, সেই সুপ্রিম কোর্টকে অপবিত্র করেছে আওয়ামী আইনজীবীরা। আর গ্রেপ্তার করা হলো রুহুল কুদ্দুস কাজলকে। এই গ্রেপ্তার অবৈধ, এই রিমান্ড অবৈধ। এই মুহূর্তে তার রিমান্ড বাতিল করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, শেখ মো. শামীম, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, আশরাফ উদ্দিন আহমেদ রুবেল, কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রশিদ, বিএনপি নেতা জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুবদল নেতা মঞ্জুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, জাকির হোসেন খান, জাহাঙ্গীর আলম সনি, শাহ আলম, সেলিম মাস্টার, ঢাকা কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহ পরান ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলনেতা শাহ আমান উল্লাহসহ অন্যান্য নেতারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গরু চুরি করে নিয়ে জঙ্গলে জবাই, হরিণের মাংস বলে বিক্রি!
Next Article হুন্ডি প্রতিরোধে প্রতিদিনই বন্ধ হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট : গভর্নর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

By Staff Reporter 1 hour ago
জাতীয়

নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্যটি সঠিক নয়: টিআইবি

By Staff Reporter 1 hour ago
জাতীয়

জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?