By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সেই অডিও প্রসঙ্গে মুখ খুললেন বুবলী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > সেই অডিও প্রসঙ্গে মুখ খুললেন বুবলী
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

সেই অডিও প্রসঙ্গে মুখ খুললেন বুবলী

Last updated: 2023/11/11 at 4:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কিছুদিন আগেই গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট আসে— যেখানে দাবি করা হয় তাপস ও বুবলীর সম্পর্কের কথা। তবে তার রেশ তখনই কেটে যায় যখন দাবি করা হয় মুন্নীর অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল।

কিন্তু শুক্রবার (১০ নভেম্বর) রাতে নতুন করে ছড়িয়ে পড়ল একটি কথোপকথনের অডিও রেকর্ড। এতে মুন্নীর কণ্ঠে শোনা যায়— সেদিন ফেসবুক অ্যাকাউন্ট হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘ফেসবুক হ্যাকড হয়েছে’ উল্লেখ করে পোস্ট দিতে বাধ্য করা হয়েছিল।

কথোপকথনের অংশে মুন্নীর কণ্ঠ দাবি করা ওই অডিওতে তাপস ও বুবলীর সম্পর্কের বিষয়টি একাধিকবার শোনা গেছে। এও বলা হয়েছে, ‘বুবলী একটা ডেঞ্জারাস মেয়ে। সে শাকিবের ক্যারিয়ার ধ্বংস করতে তাপসকে বেছে নিয়েছে।’ রাতের প্রারম্ভে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিও রেকর্ডটি ফাঁস হলেও মধ্যরাতে ফেসবুক ও ইউটিউবে তা ছড়িয়ে পড়ে। ফলে চাপা পড়া মুন্নী, তাপস ও বুবলী প্রসঙ্গ নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন শবনম বুবলী। শনিবার দুপুরে দেশ রূপান্তরকে এই নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যদি কারো এত সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক। তখন আমিও সাংবাদিক সম্মেলন করে আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলবো এবং আইনানুগ ব্যবস্থা নিব।’

এত লুকোচুরি কেন করা হচ্ছে, জানতে চেয়ে বুবলী আরও বলেন, ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডির স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে। সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপর পাশে কারা কি কথা বলছে কিংবা কারো দ্বারা ম্যানিউপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছেনা। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কি উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।’

তিনি আরও বলেন, ‘আর এটা কোনো অডিও ফাঁস না, ইচ্ছাকৃতভাবে অডিও ছাড়া হয়েছে। অডিও ফাঁস মানে দুই পক্ষের কথোপকথন থাকে। তাহলে এটা কী? এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সাথেই কথা হলো। ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকলো। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্ট এর জন্য অপেক্ষা করছি তখন এই সমস্ত সব কিছুর উত্তর দিবো প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারায় তসলিম আলী রহস্যজনকভাবে নিখোঁজ
Next Article কুষ্টিয়া চুয়াডাঙ্গায় দেশসেরা গরুতে জমজমাট মেলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 22 seconds ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বিনোদন

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?