By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭

Last updated: 2025/10/04 at 1:46 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গত সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৭ জন এবং আহত হয়েছেন ৬৮২ জন। নিহতদের মধ্যে নারী ৬৩ জন ও শিশু ৪৭ জন।
শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩ দশমিক ৪২ শতাংশ।
একই সময়ে দেশে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৪৩ জন (৩৪.২৯ শতাংশ), বাসযাত্রী ৩৫ জন (৮.৩৯ শতাংশ), ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টরের আরোহী ২৩ জন (৫.৫১ শতাংশ), প্রাইভেটকারের যাত্রী ৮ জন (১.৯১ শতাংশ), থ্রি–হুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) যাত্রী ৬৯ জন (১৬.৫৪ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, ভটভটি, টমটম, মাহিন্দ্র) যাত্রী ১৬ জন (৩.৮৩ শতাংশ) এবং বাইসাইকেল ও রিকশা আরোহী ১১ জন (২.৬৩ শতাংশ) নিহত হয়েছেন।
দুর্ঘটনার স্থান ও ধরন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, মোট দুর্ঘটনার মধ্যে ৩৬ দশমিক ০৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩১ দশমিক ১৬ শতাংশ আঞ্চলিক সড়কে, ১২ দশমিক ৭৮ শতাংশ গ্রামীণ সড়কে এবং ১৯ দশমিক ৯৫ শতাংশ শহরের সড়কে ঘটেছে।
ধরন অনুযায়ী দেখা যায়, ২০ দশমিক ৬২ শতাংশ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে, ৩৮ দশমিক ৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে, ২৬ দশমিক ৬৮ শতাংশ পথচারীকে ধাক্কা বা চাপা দিয়ে, ১৩ শতাংশ পেছন থেকে আঘাতে এবং ১ দশমিক ৩৪ শতাংশ অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনায় জড়িত ৬৬১টি যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি, ড্রাম ট্রাকসহ ভারী যানবাহন ছিল ২৫ দশমিক ৫৬ শতাংশ, বাস ১৮ শতাংশ, মোটরসাইকেল ২৪ দশমিক ০৫ শতাংশ, থ্রি–হুইলার ১৫ দশমিক ২৭ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যান ৬ দশমিক ৬৫ শতাংশ, মাইক্রোবাস–প্রাইভেটকার–জিপ ৩ দশমিক ৯৩ শতাংশ, বাইসাইকেল–রিকশা ২ দশমিক ৮৭ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ৩ দশমিক ৬৩ শতাংশ।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সময় বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার ৩০ শতাংশ সকালবেলা, ২৩ দশমিক ৫৪ শতাংশ রাতে, ২০ দশমিক ৬২ শতাংশ দুপুরে, ১০ দশমিক ৭৬ শতাংশ বিকেলে, ৭ দশমিক ১৭ শতাংশ সন্ধ্যায় এবং ৭ দশমিক ৮৪ শতাংশ ভোরে ঘটেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে–১২৮টি দুর্ঘটনায় নিহত ১২৪ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৪ শতাংশ দুর্ঘটনা, রাজশাহী বিভাগে ১৮ দশমিক ৮৩ শতাংশ, সিলেটে ৮ দশমিক ২৯ শতাংশ, ময়মনসিংহে ৫ দশমিক ৩৮ শতাংশ, রংপুরে ৪ দশমিক ৪৮ শতাংশ, খুলনায় ৬ দশমিক ৭২ শতাংশ এবং বরিশালে ৩ দশমিক ৫৮ শতাংশ। বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ১৪ জনের।
একক জেলা হিসেবে চট্টগ্রামে ৫২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৫ জন। সবচেয়ে কম দুর্ঘটনা মাগুরায়–৮টি দুর্ঘটনায় নিহত ১ জন। রাজধানী ঢাকায় সেপ্টেম্বর মাসে ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে পুলিশ সদস্য ২ জন, শিক্ষক ৭ জন, সাংবাদিক ৩ জন, ব্যাংক ও বিমা খাতের কর্মকর্তা-কর্মচারী ৬ জন, এনজিও কর্মী ৭ জন, রাজনৈতিক নেতা–কর্মী ও ইউপি সদস্য ৬ জন, ব্যবসায়ী ১৮ জন, বিক্রয় প্রতিনিধি ৯ জন, মোটর মেকানিক ২ জন, পোশাক শ্রমিক ৪ জন, নির্মাণ শ্রমিক ৩ জন, কৃষি শ্রমিক ৩ জন, চা শ্রমিক ১ জন, উদীচী কর্মী ১ জন এবং শিক্ষার্থী ৪৯ জন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার ১১টি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে– ত্রুটিপূর্ণ যানবাহন, খারাপ সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, বেতন ও কর্মঘণ্টা অনির্দিষ্ট থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি ও গণপরিবহন খাতে চাঁদাবাজি।
এমন অবস্থায় দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে সার্ভিস রোড তৈরি, রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন, টেকসই পরিবহন কৌশল বাস্তবায়ন এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকর করার সুপারিশ জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: রিজভী
Next Article ভাষাসংগ্রামী আহমদ রফিককে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

By Staff Reporter 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?