By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনা

সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব

Last updated: 2026/01/16 at 6:21 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

তথ্যবিবরণী : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত। ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। তিনি আজ শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাগণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার জনগণের হয়রানি ও শ্রমঘন্টা লাঘব করার জন্য নাগরিক সেবা বাংলাদেশ চালু করেছে। নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্লাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। তিনি নাগরিক সেবার প্রতি জনগণের বিশ^াস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান। বিশেষ সহকারী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটের বিষয়ে হ্যাঁ-এর পক্ষে। জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করতে হবে। খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই‘র প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্বাগত বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন, এটুআই‘র হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। চিফ টেকনোলজি এডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল, হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচশত উদ্যোক্তা অংশ নেন।

জন্মভূমি ডেস্ক January 16, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
Next Article তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী!
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago
খুলনামহানগর

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?