By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

Last updated: 2023/07/31 at 4:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে শুরু হয়েছে। গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।

বিকেল তিনটা থেকে এই জনসমাবেশ শুরু হলেও বেলা দেড়টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা সোহরাওয়ার্দীতে আসতে থাকেন। সমাবেশে আগত নেতা–কর্মীদের অনেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। অনেকে আবার মৎসভবনের সামনে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

সরেজমিন দেখা যায়, বেলা দেড়টা থেকেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেন দলটির নেতা–কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তায়। শেখ হাসিনার পদত্যাগসহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

বিএনপির আগের ঘোষণা অনুযায়ী এই জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল রোববার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশস্থলে সরেজমিন আরও দেখা যায়, জনসমাবেশের জন্য চারটি ছোট পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১০০ টাকা প্রাইজবন্ডের ‘ড্র’, প্রথম পুরস্কার বিজয়ী ০৭৯৮৮৯০
Next Article কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?