By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সৌদিতে পাথরচাপায় নিহত সাতক্ষীরার তরুণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সৌদিতে পাথরচাপায় নিহত সাতক্ষীরার তরুণ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সৌদিতে পাথরচাপায় নিহত সাতক্ষীরার তরুণ

Last updated: 2023/07/25 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভাগ্য বদলাতে কাজের উদ্দেশে সৌদি আরব গিয়েছিলেন সাতক্ষীরার তরুণ মো. আবু মুসা (২১)। সেখানে পাহাড়ে পাথর কাটার সময় পাথরচাপায় মারা গেছেন তিনি। গতকাল রোববার (২৩ জুলাই) সৌদি সময় বিকেল ৪টায় রিয়াদ শহর থেকে এক হাজার কিলোমিটার দূরে ‘নাজরান’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু মূসা শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে। গতকাল সৌদি আরব থেকে মুসার সহকর্মীদের মাধ্যমে মুঠোফোনে এই সংবাদ পায় তাঁর পরিবার। এরপর থেকে পরিবারটিতে চলছে শোকের মাতম।

নিহত মুসার ভাই আবু ঈসা জানান, প্রায় দুই মাস আগে আবু মূসা সৌদি আরবে একটি কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করতে যান। গতকাল নাজরান এলাকায় পাহাড়ে এস্কাভেটর মেশিন দিয়ে পাথর ভাঙছিলেন তিনি। এ সময় পাথরের বিশাল স্তূপ আচমকা ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এস্কাভেটর মেশিন থেকে নিচে লাফিয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। পাথরের বিশাল স্তূপটি তাকেসহ এস্কাভেটর মেশিনটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তাঁর ভাই। খবর পেয়ে সৌদি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পাথর অপসারণ করে তার মরদেহটি উদ্ধার করে।

রমজাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, আবু মূসা এস্কাভেটর মেশিনের চালক হিসেবে শ্যামনগরে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। সম্প্রতি সৌদি আরবে একটি কোম্পানির অধীনে চুক্তিতে তিনি এস্কাভেটর চালক হিসেবে কাজ করতে যান। তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Next Article একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২২৯৩, মৃত্যু ৯ জন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?