By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
আন্তর্জাতিক

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

Last updated: 2023/03/30 at 12:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামান জানান, আসির প্রদেশে আকাবা শারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৬ প্রবাসী বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নতুন করে পরিচয় পাওয়া ৬ জন হলেন- খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব এবং রানা মিয়া। তবে তাদের বিস্তারিত এখনো জানতে পারেনি দূতাবাস।

সোমবার( ২৭ মার্চ) ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এই ১৮ জন হলেন- নোয়াখালীর সেনবাগের শরিয়তউল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল উদ্দীন, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদ নগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর শাফাতুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালির মোহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজারের রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মোহাম্মদ হোসেন, খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব এবং রানা মিয়া।

খালিজ টাইমস ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে মোট ৪৭ জন যাত্রীর মধ্যে ৩৪ জনই ছিলেন বাংলাদেশি।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনার কবলিত বাংলাদেশিদের মধ্যে আহত ১৬ জনের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন এবং কয়েকজন এখন হাসপাতালে ভর্তি আছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মামলার পর সাংবাদিক শামসুজ্জামানকে আটক : স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article খুলনা কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮৭৬ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?