By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সৌদিতে সড়ক দুর্ঘটনা: ২৪ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সৌদিতে সড়ক দুর্ঘটনা: ২৪ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩০
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনা: ২৪ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩০

Last updated: 2023/03/29 at 11:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নিহতদের মধ্যে ১০জন বাংলাদেশি

জন্মভূমি ডেস্ক : সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষ লেগে বাস উল্টে ২৪ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০জন বাংলাদেশি বলে জানিয়েছে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। এ দুর্ঘটনায় আরও ৩০জন আহত বলে খবরে জানা যায়।

সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গালফ নিউজ ও খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন থেকে জানা যায়, ওমরাহ যাত্রী বহনকারী বাসটির ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আকাবা শার শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

একটি রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২৪ জন মারা গেছেন ও ৩০ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায় ‘গাড়ির সমস্যা’ হয়েছিল, অন্যদিকে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছ। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

এদিকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪ ওমরাহ যাত্রীর মধ্যে ১০জন বাংলাদেশি বলে জানিয়েছে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। এ দুর্ঘটনায় আরও ৩০জন আহত বলে খবরে জানা যায়। মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সোমবার সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২৪ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ওয়ার্কশপ থেকে অস্ত্র-গুলিসহ অস্ত্র তৈরীর কারিগর আটক
Next Article নির্বাচনি দায়িত্বে থাকা সাংবাদিকের সঙ্গে অসদাচরণে সর্বোচ্চ ৭ বছরের জেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 14 hours ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?