By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্থগিত হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > স্থগিত হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ
খেলাধূলা

স্থগিত হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

Last updated: 2025/11/18 at 4:45 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর স্থগিতের রেশ কাটতে না কাটতেই অনিশ্চয়তার ঘন মেঘ দেখা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফর নিয়েও। আগামী ডিসেম্বরের জন্য নির্ধারিত এই সিরিজ স্থগিতের পথে, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মাসে ভারতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের নারীদের। তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এখনো মেলেনি।
দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের উত্তেজনাকেই প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। অনিশ্চয়তা এতটাই যে এখন পর্যন্ত সিরিজের সময়সূচি বা ভেন্যু কোনোটি ঘোষণা করা হয়নি।
এর আগে গত আগস্টে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর পেছানো হয়েছিল। বিসিসিআই তখন জানিয়েছিল, ‘আন্তর্জাতিক ক্রিকেটীয় অঙ্গীকার ও দুই দলের সুবিধাজনক সূচির’ কারণেই সিদ্ধান্ত।
সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে। এবার নারী দলের সফরও একই পথে হাঁটতে পারে।
এদিকে বিসিসিআই কর্মকর্তারা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিকল্প একটি হোম সিরিজ আয়োজনের চেষ্টা করছেন। বিশ্বকাপ জয়ের পর এটি হবে ভারতীয় নারী দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
তবে জানুয়ারির শুরুতেই রয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), এরপর অস্ট্রেলিয়া সফর। ফলে বিকল্প সিরিজ হলে তা হবে সংক্ষিপ্ত আকারে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

 

জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে শিক্ষার্থীদের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ
Next Article পায়েলের কাছে যৌন সুবিধা দাবি পরিচালকের, মুখ খুললেন অভিনেত্রী
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 3 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?