By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্নায়ুযুদ্ধের ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > স্নায়ুযুদ্ধের ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান
আন্তর্জাতিকখেলাধূলাজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

স্নায়ুযুদ্ধের ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

Last updated: 2022/09/05 at 12:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক
চলতি এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো পাকিস্তান। গ্রæপ পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আজ সুপার ফোর পর্বে তুলে নিলো সেই হারের বদলা।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের করা ১৮১ রান ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বাবরবাহিনী। মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজের ব্যটিং দৃঢ়তায় জয়ের বন্দরে পৌছায় পাকিস্তান। তারা দুজন তৃতীয় উইকেটে ৪১ বলে ৭১ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। নাওয়াজ ২০ বলে ৪২ ও রিজওয়ান ৭১ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে। এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল।
শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায়।
দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে।
এরআগে ভারত যেভাবে তাদের ইনিংস শুরু করেছিল, তাতে ২০০ রান তো বটেই, ২২০-২২৫ কেও মনে হচ্ছিল খুব সম্ভব। তবে এরপরই পাকিস্তান লাগাম টেনে ধরে। বিরাট কোহলি অবশ্য একপাশ আগলে রেখেছিলেন, তাতেই পাকিস্তানের সামনে ১৮২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে মহারণের দ্বিতীয় কিস্তিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে কোহলিরা।
ব্যাট করতে নেমে হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজের ওপর শুরু থেকেই তান্ডব চালান রোহিত শর্মা ও কেএল রাহুল। দুইজনের মারকুটে ব্যাটিংয়ে ৪.২ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তোলে ভারত। ৫ ওভার শেষেই তুলে ফেলে ৫৪ রান। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শর্মাকে হারায় দলটি। তার বিদায়ের পর উইকেটে আসেন কোহলি। এসেই ফিরতে দেখলেন রাহুলকে। দুই ওভারে দুই উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে যায় ভারত।
এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে সে চাপটা খানিকটা সামাল দেন কোহলি। তার বিদায়ের পর ঋষভ পান্তের সঙ্গে ৩৫ রানের আরেকটা ছোট্ট জুটি গড়েন কোহলি। দলীয় ১২৬ রানে ফেরেন পান্ত। এর একটু পরে হার্দিক পান্ডিয়াকেও ফিরে যেতে দেখেছেন কোহলি।
তবে এক পাশ আগলে রেখে তিনিই ভারতকে দেখিয়েছেন লড়াকু রানের দিশা। এরপর ১৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ হাসনাইনকে কাউ কর্নার দিয়ে ছক্কা মেরে পূরণ করেন ফিফটি।
ওপাশে অবশ্য উইকেট যাচ্ছিল নিয়মিত বিরতিতেই। দীপক হুডাও ফেরেন ১৬ রান করে। শেষ ওভারে কোহলির ইনিংস শেষ হয় রানআউটের কাটায়। ফেরার আগে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে রবি বিষ্ণোইয়ের দুই বলে দুই চারে করা ৮ রানের ক্যামিও ইনিংসে ১৮১ রানের পুঁজি পেয়ে যায় ভারত।
বল হাতে পাকিস্তানের সব বোলারই উইকেট পেয়েছেন। ২ উইকেট ঝুলিতে পুরেছেন শাদাব। আর নাসিম, হাসনাইন, হারিস ও নওয়াজ পেয়েছেন ১টি করে উইকেট।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 5, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকার উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়
Next Article নগরীতে চার গাড়িকে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?