By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্বজনদের ভালোবাসায় সিক্ত সাবেক এসপি বাবুল আক্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > স্বজনদের ভালোবাসায় সিক্ত সাবেক এসপি বাবুল আক্তার
মাগুরাশীর্ষ খবর/ তাজা খবর

স্বজনদের ভালোবাসায় সিক্ত সাবেক এসপি বাবুল আক্তার

Last updated: 2025/01/08 at 5:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাড়ে তিন বছর পর উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয়ে আত্মীয়-স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন স্ত্রী হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। মঙ্গলবার (৭ জানুয়ারি) সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নানা ও খালা বাড়ি মাগুরার শ্রীপুরে আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে তাকে ফুল দিয়ে বরণ করে নেন আত্মীয়-স্বজনরা। স্বজনদের কাছে পেয়ে বাবুল আক্তার জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।
এরপর অর্ধশতাধিক মোটরসাইকেলের বহরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি গ্রামের খালা বাড়ি গেলে খালা সূর্য বেগম ও আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে ফুলের মালা পড়িয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, খালা সূর্য বেগম, খালাতো ভাই আব্দুর রশিদ বিশ্বাস, হাফিজুর বিশ্বাস, আব্দুস সাত্তার, ভাতিজা লেলিন বিশ্বাস, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাবুল আক্তার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর সন্ধ্যায় পরিবারসহ ঢাকার উদ্দেশে রওনা দেন।বাবুল আক্তারের খালাতো ভাইয়ের ছেলে লেলিন বিশ্বাস বলেন, কাকা (বাবুল আক্তার) সাড়ে তিন বছর পর জামিনে মুক্ত হয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা আত্মীয়-স্বজনরা একত্রিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছি। এ সময় তিনি চৌকস পুলিশ অফিসার বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার হয়েছেন জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তিনি।
উল্লেখ্য, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ২০২১ সালের ১২ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন তিনি। আদালতে কয়েক দফা জামিনের আবেদন করা হলেও তা না মঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। গত বছরের ২৭ নভেম্বর তার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে মামলার বাদী বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন বহাল রাখেন। এরপর তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে কর দিতে হবে ৫৬ টাকা
Next Article মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জন আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?