By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্বাধীনতা দিবসে ভিন্নধর্মী ডিসপ্লে, প্রধান শিক্ষককে শোকজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > স্বাধীনতা দিবসে ভিন্নধর্মী ডিসপ্লে, প্রধান শিক্ষককে শোকজ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

স্বাধীনতা দিবসে ভিন্নধর্মী ডিসপ্লে, প্রধান শিক্ষককে শোকজ

Last updated: 2023/04/02 at 1:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভিন্নধর্মী ডিসপ্লে প্রদর্শন করায় একটি স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত ২৭ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী সই করা চিঠি থেকে জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ওইদিন সকালে মোল্লার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুল’ নামে একটি বেসরকারি স্কুল ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লেটি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ায় উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এ ঘটনায় দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিনের কাছে ভিন্নধর্মী ডিসপ্লে প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির বিষয়ে দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন বলেন, আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ডিসপ্লে প্রদর্শন করি। ডিসপ্লেটিতে বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেত্রী খালেদা জিয়া, নারী ফুটবলার-ক্রিকেটারসহ ১০ থেকে ১২ জন বিশিষ্ট নারীর প্রতিকৃতি শিক্ষার্থীদের মাধ্যমে প্রদর্শন করি।

তিনি আরও বলেন, পরদিন ২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা সই করা এক চিঠিতে ডিসপ্লে প্রদর্শনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমি চিঠির ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করে পরবর্তীতে দিবস অসঙ্গতিপূর্ণ এ ধরনের কোনো কার্যকলাপ করবো না বলে অঙ্গীকার করেছি।

কেন এমন আয়োজন করেছিলেন এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, মহান স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদের উপজেলা মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম। এতটা ভেবে দেখিনি এটা স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত কী না। সমাজে নারীদের ভূমিকা বোঝাতে এমন আয়োজন আমরা করেছি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ডিসপ্লে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল। নারী জাগরণের ডিসপ্লেটি নারী দিবস বা অন্য দিবস সম্পর্কিত বিষয় অনুকূল হলেও স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে কারণ জানতে চাওয়া হয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা থানার নবাগত ওসি’র দায়িত্ব গ্রহণ
Next Article ঝিনাইদহে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?