By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্বামীর সঙ্গে বাইকে এশিয়া ভ্রমণে স্পেনের নারী, ভারতে গিয়ে গণধর্ষণের শিকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > স্বামীর সঙ্গে বাইকে এশিয়া ভ্রমণে স্পেনের নারী, ভারতে গিয়ে গণধর্ষণের শিকার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

স্বামীর সঙ্গে বাইকে এশিয়া ভ্রমণে স্পেনের নারী, ভারতে গিয়ে গণধর্ষণের শিকার

Last updated: 2024/03/02 at 6:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাইকে এশিয়া ঘুরতে বের হওয়া স্প্যানিশ এক নারী পর্যটক ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় গণধর্ষণের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে স্প্যানিশ ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ শনিবার (০২ মার্চ) দুমকা জেলার পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্পেন থেকে স্বামীকে নিয়ে এশিয়ায় ঘুরতে বেরিয়েছেন ওই দম্পতি। সম্প্রতি বাংলাদেশ ঘুরে ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় যান তারা। সেখানে পৌঁছানোর পর কিছু দুর্বৃত্ত ওই নারীকে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন করেন।

পুলিশ বলছে, শুক্রবার গভীর রাতে দুমকার হাঁসডিহা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই দম্পতি দুমকার এক নির্জন এলাকায় অস্থায়ী তাঁবু টানিয়ে রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন। সেখানেই যৌন নিপীড়নের শিকার হয়েছেন স্প্যানিশ নারী।

এই ঘটনার সাথে জড়িত সন্দেহ দুমকা জেলা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে ঝাড়মুণ্ডির সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বলেন, ‌‌‘‘শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে।’’

স্প্যানিশ ওই পর্যটক দম্পতি দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পরে অস্থায়ী তাঁবু টানিয়ে হাঁসডিহা বাজারের কাছে রাত কাটানোর পরিকল্পনা করেন তারা।

সম্প্রতি এই দম্পতি বাইকে করে বাংলাদেশ ঘুরে ঝাড়খণ্ডের দুমকায় পৌঁছান। পরে সেখান থেকে বিহার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাদের। ধর্ষণের ঘটনায় জড়িতরা ওই নারীকে মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশ বলছে, ভুক্তভোগী নারীর বর্তমানে দুমকার ফুলো ঝানো মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সূত্র: এনডিটিভি, পিটিআই।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমি বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর এক নম্বর ভক্ত : কাদের সিদ্দিকী
Next Article দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলার উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?