By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্মার্ট বাংলাদেশ তৈরিতে সরকার অনেক কিছুই ধরে ধরে পরিবর্তন করছে: এমপি কাজী নাবিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > স্মার্ট বাংলাদেশ তৈরিতে সরকার অনেক কিছুই ধরে ধরে পরিবর্তন করছে: এমপি কাজী নাবিল
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

স্মার্ট বাংলাদেশ তৈরিতে সরকার অনেক কিছুই ধরে ধরে পরিবর্তন করছে: এমপি কাজী নাবিল

Last updated: 2024/03/03 at 10:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে সরকার অনেক কিছুই ধরে ধরে পরিবর্তন করছে। তারই অংশ হিসেবে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নানানভাবে অর্থবহ করা হবে। ডিজিটালে দেশকে এগিয়ে নিতে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ককে আরো কর্মমূখী করতে সকল প্রকার উদ্যোগ সরকার গ্রহন করবে বলে মন্তব্য করেন। তিনি শনিবার সকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যদেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিরেক্টর (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টেকসিটি বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।

মনবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিরেক্টর (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া একটি প্রেজেন্টশন উপস্থাপন করেন।

একই সাথে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক তথ্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল।

বিনিয়োগকারীদের মধ্যে বক্তৃতা করেন মহিদুল ইসলাম, অজয় দত্ত, আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ^াস, আনিকা হাসান, পারভেজ মাহমুদ হিরা প্রমুখ।

সভাপতিত্ব করেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের সভাপতি আহসান কবীর। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি ইমানুর রহমান ইমন।

মতবিনিময় সভা শেষে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট, দি বাংলাদেশ ইকো সিস্টেমের রি-ব্রান্ডিং, বর্ণ আইটির জনসচেতনতায় ডিজিটাল কনটেন্ট শীর্ষক একটি ইউটিউব চ্যানেল “ডিজিটাল টেক” কেক কেটে উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ। একই সাথে তিনি টেকনোসফট গ্লোবাল লিমিটেডের ই-সমবায় সফটওয়্যার উদ্বোধন এবং এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের অফিস পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু, লুৎফুল কবীর বিজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কর্মকর্তা, বিনিয়োগকারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বসুন্দিয়ায় জাপা নেতাকে জীবন নাশের হুমকির অভিযোগ
Next Article অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন আবেদন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?