By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হটলাইন, অ্যাপ ও ওয়েবসাইট চালু করল ইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হটলাইন, অ্যাপ ও ওয়েবসাইট চালু করল ইসি
জাতীয়

হটলাইন, অ্যাপ ও ওয়েবসাইট চালু করল ইসি

Last updated: 2026/02/08 at 2:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

নির্বাচনের বাকি আর তিনদিন। ঠিক এই শেষ সময়ে এসেও অনেক ভোটার জানেন না ভোট দেওয়ার জন্য তথ্য পেতে ঠিক কোথায় যেতে হবে। ভোটকেন্দ্র, নির্বাচনসংক্রান্ত তথ্য ও ভোট দেওয়ার নিয়মাবলি নিয়ে কৌতূহল দূর করতে চারটি মাধ্যম জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

ইসি জানিয়েছে, ভোটারদের তথ্য দেওয়ার জন্য চারটি মাধ্যম চালু করা হয়েছে— স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD) অ্যাপ, ১০৫ হটলাইন, একই নম্বরে এসএমএস সেবা এবং ইসির ওয়েবসাইট।

এই সরকারি মাধ্যমগুলোর মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও মানচিত্রসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। ভোটাররা ৮ ফেব্রুয়ারি থেকে ১০৫ নম্বরে ফোন করে নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারবেন। পাশাপাশি এসএমএস পাঠিয়েও নিজের ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। অ্যাপেও জানা যাবে কাঙ্ক্ষিত তথ্য।

অ্যাপ সম্পর্কে

নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাচ্ছে।

এই অ্যাপে নির্ধারিত ঘরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ লিখে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্র জানতে পারবেন। একই সঙ্গে তারা নিজেদের ঠিকানা, ভোটার নম্বর ও ভোটক্রমিক নম্বরও দেখতে পারবেন।

অ্যাপে নির্বাচনের প্রার্থীদের বিস্তারিত তথ্য রয়েছে। এর মধ্যে রয়েছে—আসনের সংখ্যা, নিবন্ধিত ভোটারের সংখ্যা, রাজনৈতিক দলসমূহ, প্রার্থীর সংখ্যা, ভোটার ও প্রার্থীর ন্যূনতম বয়স, হলফনামাসংক্রান্ত তথ্য এবং ভোটের ফলাফল।

১০৫ হটলাইন ও এসএমএস সেবা

ভোটাররা ইসির কল সেন্টারে ১০৫ হটলাইন নম্বরে ফোন করেও ভোটারসংক্রান্ত তথ্য জানতে পারবেন। এই হটলাইন কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

ইসির ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে ecs.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Polling Center’ মেনুতে ক্লিক করলেই অনুসন্ধান অপশন পাওয়া যাবে।

ওয়েবসাইটে দুইভাবে ভোটকেন্দ্র খোঁজা যাবে—

১) সংসদীয় আসন ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা

২) সরাসরি এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানা

এ ছাড়া ওয়েবসাইটটিতে গুগল ম্যাপস সংযুক্ত রয়েছে। যার মাধ্যমে ভোটাররা কেন্দ্রের সঠিক অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ সহজেই দেখতে পারবেন।

৩৩৩ a2i হটলাইন

এই চারটি পদ্ধতির বাইরে ভোটাররা টোল-ফ্রি ৩৩৩ a2i জাতীয় হেল্পলাইন নম্বরে ফোন করেও নির্ভুল, নির্ভরযোগ্য ও যাচাইকৃত নির্বাচনসংক্রান্ত তথ্য পেতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৬ জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকে এই বিশেষ সেবা ইতোমধ্যে ১,৬৪৩ জন নাগরিককে তথ্য ও সহায়তা দিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনি সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে টিআইবির প্রতিবেদন, সরকারের প্রতিক্রিয়া
Next Article যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: শুল্ক আরও কমার আশা উপদেষ্টার
আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 13 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?