By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হত্যার হুমকি প্রদানকারী বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : বাবুল রানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > হত্যার হুমকি প্রদানকারী বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : বাবুল রানা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

হত্যার হুমকি প্রদানকারী বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : বাবুল রানা

Last updated: 2023/05/23 at 4:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বিএনপি রাজনৈতিক শিষ্টাচার জানে না। বিএনপি রাজনৈতিক শিষ্টাচার জানলে রাষ্ট্রের একজন স্বনামধন্য প্রধানমন্ত্রীকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিতো না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন আলোচিত ও অনুকরণীয় প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের সুনাম অর্জন করেছেন। যিনি বাংলাদেশকে উচ্চতর মর্যাদায় নিয়ে এসেছেন। তাঁকে হত্যার হুমকি প্রধান করা রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, হত্যার হুমকি প্রদানকারী বিএনপির নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন আর কেউ এ ধরনের হুমকি দিতে না পারে সকলকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, বিএনপি আজ নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র করে কেউ কখনও রাজনীতিতে টিকে থাকতে পারে না। ইতিহাস সেটিই সাক্ষ্য দেয়। বিএনপিও টিকে থাকতে পারবে না। সুতরাং দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করুন জনগণ চাইলে হয়তোবা আপনারা সুপথে আসতে পারেন।

সোমবার বিকাল সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সভায় বক্তব্য রাখেন মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভাপতিত্ব করেন মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জি. আব্দুল জব্বার। পরিচালনা করেন মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম খলিল ইমন। সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, শেখ আমিরুল ইসলাম, সুমনা সিরাজ সুমি, এস এম জাকির হোসেন, ইঞ্জি. সাকিল হাসান প্রিন্স, তন্ময় সরকার, মল্লিক মাসুম জামান, শাহজালাল হানিফ, রিয়াজ মাহমুদ সজল, জাহিদ শিকদার, মোদাচ্ছের গাজী, আল আমিন গাজী, আবুয়াল হোসেন, তানজির রহমান, আব্দুল্লাহ আল মামুন, রুমি শিকদার, নিত্যরঞ্জন রায়, হালিমা খাতুন লিমা, পারুল আক্তার, এস এম আবুল পিয়ার, জাহিদ চৌধুরী, কামাল ব্যাপারী, রবিউল হোসেন খান, মুক্তিযোদ্ধা আজাদ, সেলিম গাজী, মো. মুকুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওয়ার্কার্স পার্টির শোক ও সমবেদনা
Next Article মোরেলগঞ্জে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 4 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 14 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 4 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?