By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হরিণের মাংস উদ্ধারে গিয়ে শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তাসহ ৪জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > হরিণের মাংস উদ্ধারে গিয়ে শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তাসহ ৪জন
Uncategorized

হরিণের মাংস উদ্ধারে গিয়ে শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তাসহ ৪জন

Last updated: 2023/02/07 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারীদের হামলায় আহত হয়েছেন বনবিভাগের স্টেশন অফিসারসহ ৪ সদস্য। চোরা শিকারীদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের ঘটনায় এ ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন অফিসার মো: শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারীদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে দুইটি পাসহ ২০কেজি হরিণের মাংস, ২ হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, ১টি দা ও ১টি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারীদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সাথে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। এতে ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহানের কোমর, পিট ও ঘাড়ে মারাত্মক ফুলা জখম হয়েছে। বাকী তিন বন প্রহরীও তখন আঘাত প্রাপ্ত হয়ে আহত হন। ফলে চোরা শিকারীদের কেউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই চোরাই শিকারীদের আটকে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

জিউধারা স্টেশন কর্মকর্তা মো: শাহজাহান সোমবার দুপুর পৌনে ১টার দিকে বলেন, গোড়া বাঁশতলা গ্রামের মোক্তার শেখের ছেলে ফারুক হোসেন হাওলাদারের (৩০) নেতৃত্বে ৪ সদস্যের চোরা শিকারী দলকে আটক করার চেষ্টা করলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে তারা পালিয়ে যায়। তারপরও ঘটনাস্থল থেকে আমরা ২০কেজি হরিণের মাংস, ২টি পা, একটি নৌকা ও ফাঁদ জব্দ করেছি। এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামীদেরকে আটককে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের কম্বল বিতরণ
Next Article পাইকগাছায় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের পথে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 49 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?