By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হরিণের মাংস রেখে দিনমজুর যুবককে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > হরিণের মাংস রেখে দিনমজুর যুবককে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

হরিণের মাংস রেখে দিনমজুর যুবককে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

Last updated: 2023/07/05 at 6:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংস দিয়ে আ. মালেক ফরাজি (২৬) নামে এক দিনমজুর যুবককে ফাঁনোর অভিযোগ উঠেছে। বুধবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে ওই যুবককে আটক করেছেন বনক্ষীরা।
তার বসতঘরের পেছনের পরিত্যাক্ত বারান্দার আড়ায় ঝুলন্ত পলিথিনের ব্যাগ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আটক মালেক ফরাজী উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন বগী দশঘর গ্রামের আ. ছালাম ফরাজীর ছেলে।
এদিকে, দিনমজুর মালেক ফরাজীকে আটকের ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। নিরপরাধ যুবককে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত, স্কুল শিক্ষক মাহামুদ হাসান, সমাজ সেবক হানিফ মুন্সি, আব্দুর রাজ্জাক, আবু সালেহ বলেন, মালেক ফরাজী একজন নিরীহ মানুষ। তার বিরুদ্ধে কোনো ধরণের খারাপ কাজে সম্পৃক্ততার অভিযোগ নেই।
তারা আরো বলেন, আগামী শুক্রবার (৭ জুলাই) গ্রাম পুলিশ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনমজুর মালেক ফরাজী তার ওয়ার্ডের ওই পদের একজন প্রার্থী। তিনি যাতে ওই পরীক্ষায় অংশ নিতে না পারেন সেজন্য প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে কারো ফ্রিজে রাখা হরিণের মাংস তার বসত ঘরের ভাঙা বারান্দার আড়ায় ঝুলিয়ে রেখে বন বিভাগকে খবর দিয়েছে। আমরা মালেক ফরাজীর মুক্তিসহ প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন রাজিব বলেন, মালেক ফরাজীকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে হরিণের মাংস রাখা হয়েছে। এর অগেও প্রতিপক্ষকে ফাঁসাতে সুন্দরবনসংলগ্ন এলাকায় বহুবার এ ধরণের ঘটনা ঘটেছে। নিরপরাধ মালেকের মুক্তির জন্য বনবিভাগের কাছে দাবি জানাই।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মালেক ফরাজীর বসতঘরের পেছনের বারান্দার আড়ায় ঝুলন্ত অবস্থায় হরিণের মাংস পাওয়া গেছে। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, হরিণের মাংস দিয়ে যুবককে ফাঁনোর কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শরণখোলা রেঞ্জের এসিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত ১
Next Article কয়রার ব্যবাসায়ী বনমালী হত্যার প্রতিবাদে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?