By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, ৮০০ কোটি বাজেট পাকিস্তানের জন্য!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, ৮০০ কোটি বাজেট পাকিস্তানের জন্য!
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, ৮০০ কোটি বাজেট পাকিস্তানের জন্য!

Last updated: 2024/08/02 at 7:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তানে যেতে চায় না ভারত; যা নিয়ে বিপাকে পড়েছে আয়োজক দেশটি। দুই দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১৩ সালের জানুয়ারিতে। রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ব্যতীত এ দুই দেশের মুখোমুখি লড়াই দেখার সুযোগ হয় না ক্রিকেটপ্রেমীদের। তবে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যাবে কী না তা অনিশ্চয়তা রয়েছে এখনও। কেননা বিসিসিআই ইতিমধ্যে গত বছর এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচি অনুযায়ী, নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতের গ্রুপ লিগের সব ম্যাচ সীমান্তের কাছাকাছি লাহোরে রাখা হয়েছে। তবে ভারতের পক্ষে থেকে হাইব্রিট মডলের এশিয়া কাপের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত মডেলটি গ্রহণ করা হলে, পাকিস্তানে ভারত না খেলে, তাদের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে, আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আইসিসি প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট অনুমোদন করেছে ( বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়)। আইসিসির আর্থিক ও বাণিজ্যিক কমিটির নেতৃত্বে আছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। যিনি বাজেট যাচাই-বাছাই ও অনুমোদন করেছেন বলেও জানায় পিটিআই। যিনি বাজেট যাচাই-বাছাই ও অনুমোদন করেছেন।

এছাড়া সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার এবং অতিরিক্ত ব্যয় হিসাবে শুধুমাত্র ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।’ অতিরিক্ত বাজেট রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত।

ফলে আইসিসির তহবিল বরাদ্দ নিয়েই নতুন করে জল্পনা তীব্র হয়েছে। অনেকে অনুমান করছেন যে, ভারত যদি পাকিস্তান সফরে প্রত্যাখ্যান করে, তাহলে হাউব্রিড মডেলে খেলার বিষয়টিও মাথায় রেখেছে আইসিসি। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলিকে নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করা হবে। অবশ্য পাকিস্তান আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়।

আরও জানা গিয়েছে যে, সাম্প্রতিক সময়ে আইসিসির প্রতিটি টুর্নামেন্টের মতো ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে থাকবে। সুপার ফোর পর্বেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পর যদি দুই দল ভালো পারফরম্যান্স করে ফাইনালে ওঠে, তবে সেখানেও তারা মুখোমুখি হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট তিন বার ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর
Next Article রাঙ্গামাটিতে মা-মেয়ে খুন, জামাই আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?