By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হারাতে বসেছে খেজুর রস!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হারাতে বসেছে খেজুর রস!
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হারাতে বসেছে খেজুর রস!

Last updated: 2024/12/01 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : হবিগঞ্জবাসী একসময় শীতের শুরু থেকে শেষ পর্যন্ত খেজুর রসের স্বাদ উপভোগ করতেন। তবে এখন আর সেদিন নেই। অনেকটাই পাল্টে গেছে চিত্র। এখন জেলার অনেক এলাকাতেই নেই খেজুর গাছের অস্তিত্ব। কোথাও অল্পস্বল্প গাছ রয়েছে তবে তাতে আর আগের মতো রস মেলে না। তাই আগের মতো নিয়ম মেনে শীত এলেও রসের স্বাদ পান না জেলাবাসী।
বর্তমানে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জ জেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক, শাকির মোহাম্মদ-চুনারুঘাট সড়ক, শায়েস্তাগঞ্জ-দেউন্দিসহ কয়েকটি সড়কের পাশে কিছু খেজুর গাছ দেখতে পাওয়া যায়। এসব গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় এসব গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করার কাজও বৃদ্ধি করেছেন।
স্থানীয় লোকজনরা জানান, রাস্তার পাশের খেজুর গাছ বিলীনের অন্যতম কারণ বিদ্যুতের লাইন নির্মাণ। অন্যদিকে রাস্তার পাশে শিল্প প্রতিষ্ঠান আর বাসা-বাড়ি গড়ে উঠছে। এসব কারণেও কাটা পড়ছে খেজুর গাছ। আবার এক শ্রেণির লোক খেজুর গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। পরিবেশ প্রেমিদের দাবি, খেজুর গাছ রক্ষায় সবারই এগিয়ে আসা জরুরি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যের সুস্বাদু খেজুর রস। এক সময়ে শীত মৌসুমের শুরুতেই গ্রামগঞ্জের মানুষ গাছ ছিলানো (গাছ কাটা) নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। কে কার আগে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করবেন তা নিয়ে চলতো প্রতিযোগিতা। এখন তা আর নেই বললেই চলে।
তিনি আরো বলেন, জ্বালানি কাজে নির্বিচারে ব্যবহার করায় খেজুর গাছের সংকট দেখা দিয়েছে। ফলে এ অঞ্চলে খেজুর রস ও গুড় আজ দুষ্পাপ্য হয়ে গেছে। জেলার বিভিন্ন এলাকায় শত শত গাছি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেন। ৮ থেকে ১০ বছর আগেও এ অবস্থাটি দেখতে পাওয়া যেতো, এখন সে দৃশ্যটি তেমন আর চোখে পড়ে না। খেজুর গাছের সংকট দেখা দেওয়ায় আগের মতো আর রস পাওয়া যাচ্ছে না। ফলে শীত মৌসুমে খেজুর রসের তৈরি নানা প্রকার পিঠা-পায়েসসহ সুস্বাদু নবান্নের খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ।’
চুনারুঘাট উপজেলার গোড়ামী গ্রামের তারেক তালুকদার বলেন, এক সময় আমাদের বাড়িতে অনেক খেজুর গাছ ছিল। আধুনিকতার সঙ্গে খেজুর গাছ বিলীন হওয়ার পথে। বর্তমানে কয়েকটি গাছ আছে। শীত আসলে গাছি রুমনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে এ গাছগুলো থেকে রস সংগ্রহ করার চেষ্টা করি। আর খেজুর রস ছাড়া শীতের আমেজ নেই।
তিনি আরো বলেন, খেজুর রসে তৈরি নানা প্রকার পিঠা-পায়েস ছিল এ অঞ্চলের মানুষের নবান্নের সেরা উপহার। খেজুর রস দিয়ে অল্প সময়ে তৈরি করা হতো পাটালি গুড়, ও বিভিন্ন মিষ্টি জাতীয় নানা রকমের মজার মজার খাবার। সময়ের বিবর্তনে সে ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে।
চুনারুঘাট উপজেলার শানখলার বাসিন্দা গাছি রুমন মিয়া বলেন, পূর্ব পুরুষরা গাছ প্রক্রিয়াজাত করে রস সংগ্রহ করতেন। তাদের ন্যায় আমিও প্রায় ১০ বছর ধরে এ কাজে যুক্ত আছি। তবে গ্রামে এখন খেজুর গাছ নেই বললেই চলে। নেশার বসে সন্ধান চালিয়ে বের করে গাছে প্রক্রিয়াজাত করে খেজুর রস সংগ্রহ করার চেষ্টা করি।
তিনি আরো বলেন, গাছের মালিককে সপ্তাহে তিন দিন রস দিয়ে বাকি চার দিন আমি রস নেই। সেই রস বিক্রি করে যে টাকা পাই তাতে পরিশ্রমের মূল্য হয় না। মৌসুমি রসের স্বাদ পেতে গাছ থেকে রস সংগ্রহ করা ছাড়তে পারছি না। শীত বৃদ্ধির পেলে গাছ থেকে বেশি পরিমাণে রস সংগ্রহ করা সম্ভব।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আকতারুজ্জামানবলেন, শীতের সকালে খেজুর রস খাওয়ার স্বাদই আলাদা। তাই খেজুর গাছ রক্ষা করা সবার দায়িত্ব।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলেই নাগরিকত্ব দেয়া হবে: বিজেপি নেতা
Next Article কেশবপুরে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?