By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দিলে ব্যবস্থা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দিলে ব্যবস্থা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দিলে ব্যবস্থা

Last updated: 2023/07/20 at 5:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের কোনো হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দেওয়া হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিষয়ক ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জায়গা না থাকার অজুহাতে ডিএনসিসি এবং সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, আপনারা আমাকে তথ্য-উপাত্ত দেন, কবে কোন জায়গা থেকে কোন রোগীকে কীভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা এক ঘণ্টা ব্যয় করি হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য। এটা তথ্য-প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে।

‘ঢাকা শহরে বসে আমি যদি চাই তাহলে টেকনাফ এবং তেতুলিয়ায় কথা বলতে পারি। আমরা প্রতিদিন ফলোআপ করি। আপনারা যে হাসপাতালের কথা বললেন, এখান থেকে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, আমাকে অনুগ্রহ করে জানান। কবে কোন রোগী, কীভাবে ফেরত গেছে, আমি সেটার ব্যবস্থা গ্রহণ করব।-বলেন স্বাস্থ্যের মহাপরিচালক।

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন মশাবাহিত এই রোগে। মৃত্যুর সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ডেঙ্গু রোগীতে ভরে যাচ্ছে দেশের হাসপাতালগুলো। মশাবাহিত রোগে হাসপাতাল ভরে গেলেও ডেঙ্গু পরিস্থিতি এখনো মহামারি পর্যায়ে যায়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, মহামারির একটা ব্যাখ্যা আছে। যার সঙ্গে বাংলাদেশের বর্তমান ডেঙ্গুর অবস্থা যায় না বলে আমি জানি। তবে এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। আমি এই প্রশ্নটা তাদের কাছেই রাখব।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির প্রয়োজন আছে কি না, এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, জরুরি অবস্থা জারির আগে যারা পলিসি তৈরি করেন, তাদের সিদ্ধান্ত এলেই এ ব্যাপারে ভালো হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে প্রস্তাবের পক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বিপক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিতার্কিকরা অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তিনদিন পর ফের করোনায় মৃত্যু, শনাক্ত ১০৯
Next Article কক্সবাজারে প্রবাসীকে হত্যার দায়ে মেয়ের জামাইসহ ৮ জনের মৃত্যুদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 50 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?