By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন শুক্রবার, নেতা-কর্মিদের মাঝে উৎসবের আমেজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন শুক্রবার, নেতা-কর্মিদের মাঝে উৎসবের আমেজ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন শুক্রবার, নেতা-কর্মিদের মাঝে উৎসবের আমেজ

Last updated: 2023/05/24 at 12:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ হিন্দু-বৌ- খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী শুক্রবার (২৬ মে) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই সম্মেলন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী শুক্রবার সকাল ১০টায় নগরীর শহীদ হাদিসপার্কে এই সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও। প্রধান অতিথি থাকবেন সংঠনের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত। মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে সম্মেলনে আলোকিত অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবুর রহমান, ডাঃ শেখ বাহারুল আলম ও অধ্যাপক রুনু ইকবাল বিথার। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন সংগঠনের সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, ড. প্রশান্ত কুমার রায়, মনীন্দ্র কুমার নাথ ও এ্যাড. তাপস পাল, স্বপ্না রাণী বিশ^াস, তিলক গোস্বামী, বিমান বিহারী রায় অমিত, শ্যামল হালদার, কৃষ্ণপদ দাশ এবং রবার্ট নিক্সন ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস ও মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

এদিকে সম্মেলন আয়োজনের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। দেরি করে হলেও এই সম্মেলন আয়োজন করায় সকলে আনন্দিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণের ৭ দফা দাবি বাস্তবায়নে এ সম্মেলন আয়োজন সময়োপযোগী উদ্যোগ। সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন এ অঞ্চলের সংখ্যালঘু জনগণের সকল দাবি আদায়ের সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সকালের অধিবেশন শেষে বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে সংগঠনের সকল নেতা-কর্মিদের অংশগ্রহণে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হবে। উক্ত সম্মেলনে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর ও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মর্নিং ক্লাব চ্যাম্পিয়ন
Next Article ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?