By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘হেরা ফেরি থ্রি’র যাত্রা হলো শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ‘হেরা ফেরি থ্রি’র যাত্রা হলো শুরু
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

‘হেরা ফেরি থ্রি’র যাত্রা হলো শুরু

Last updated: 2025/04/05 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আবার ফিরছে ‘হেরা ফেরি’। বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। ফির হেরা ফেরি এমনভাবে শেষ হয়েছিল, বোঝাই গিয়েছিল, আসবে পরের কিস্তি। তার পর থেকে কেবলই অপেক্ষা। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’।

সম্প্রতি এ সিনেমার শুটিংয়ে একত্র হয়েছেন হেরা ফেরির তিন কান্ডারি পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩ এপ্রিল হেরা ফেরি থ্রির প্রোমো শুটে আসেন সিনেমার তিন আলোচিত চরিত্র রাজু, শ্যাম ও বাবু ভাইয়া। এদিন প্রোমোর পাশাপাশি সিনেমার প্রথম দৃশ্যের শুটিংও করা হয়। এত দিন পর হেরা ফেরির গল্প নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ছিলেন পরেশ, অক্ষয় ও সুনীল। সঙ্গে পরিচালক প্রিয়দর্শনও।

২০১৭ সাল থেকেই হেরা ফেরির তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। ওই সময় নীরাজ ভোরার পরিচালনা করার কথা ছিল। ‘ফির হেরা ফেরি’ তিনিই বানিয়েছিলেন। তৃতীয় পর্বে অভিনয়ের কথা ছিল জন আব্রাহাম, নানা পাটেকর ও অভিষেক বচ্চনের। ওই বছর নীরাজ ভোরার মৃত্যু হয়, থমকে যায় সিনেমার কাজ। পরের বছর ইন্দ্র কুমার যুক্ত হন পরিচালক হিসেবে। তিনি পরেশ, অক্ষয় ও সুনীলকে রাজি করান এ গল্পে ফেরার ব্যাপারে। তবে ‘টোটাল ধামাল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কাজটি পিছিয়ে যায়। পরে করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ।
২০২২ সালে পরিচালক অনীশ বাজমিকে নিয়ে আবার শুটিং শুরুর উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাজু চরিত্রে অক্ষয়ের বদলে কার্তিক আরিয়ানকে নেওয়ার গুঞ্জন শোনা যায়। ফরহাদ সামজির পরিচালনা করবেন, এমন কথা শোনা গিয়েছিল পরের বছর।
অনেক অনিশ্চয়তা পেরিয়ে এ বছর আবার আলোচনায় হেরা ফেরি থ্রি। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য আবারও হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন। তিনি বলেন, ‘তৃতীয় পর্বটি বানানো খুব চ্যালেঞ্জের। কারণ, দর্শকের প্রত্যাশা অনেক বেড়েছে, অভিনেতাদেরও বয়স হয়ে গেছে। সে অনুযায়ী দর্শকের সামনে বিশ্বাসযোগ্য গল্প উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। এগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’
জানা গেছে, ক্যামেরা ওপেন হলেও এখনই চূড়ান্ত শুটিংয়ে যাচ্ছেন না প্রিয়দর্শন। অক্ষয়কে নিয়ে ‘ভূত বাংলা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করবেন আগামী জুনে। এরপর কয়েক মাসের বিরতি নিয়ে শুরু করবেন হেরা ফেরি থ্রির কাজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে ছাত্র ও যুব সমাজের মিছিল ও প্রেস ব্রিফিং
Next Article হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?