By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Last updated: 2023/06/11 at 11:53 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (১০ জুন) মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে আসা কাতার এয়ারওয়েজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সোয়া ১টায় অবতরণ করে। গোপন তথ্য থাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই প্লেনে সার্চ শুরু করে। এরপর বিমানের ১৮এ সিটে ভারতের মিজোরামের বাসিন্দা সালমি লালরামধারী নামের যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী কোনো প্রকার মাদক বহনের কথা অস্বীকার করেন। কিন্তু যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার বহনকৃত লাগেজ (নেভী ব্লু রঙের ট্রলি ব্যাগ) স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হলে স্ক্যানিংয়ে যাত্রীর ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব লক্ষ্য করা যায়। পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম সাদা রঙের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। আটক মাদক জাতীয় পণ্য ড্রাগ কীট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেছেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। যাত্রী অত্যন্ত সুকৌশলে ব্যবহৃত ট্রলির মধ্যে লুকিয়ে আটক মাদক চোরাচালানের উদ্দেশ্যে দেশে এনেছেন। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দি কাস্টমস অ্যাক্টে মামলা ও আসামিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র ও করাতসহ গ্রেপ্তার ৩
Next Article লোহাগড়ায় শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 4 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 4 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?