By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ
রাজনীতি

১৪০ আসনে প্রার্থী ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ

Last updated: 2025/10/09 at 4:00 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে ছয় দলের মোর্চা—গণতন্ত্র মঞ্চ।
আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
গণতন্ত্রের মঞ্চের ছয়টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-৮ আসনে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসনে, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসনে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম কিশোরগঞ্জ-৫ আসনে এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুকে জামালপুর-৫ আসনের জন্য মনোনীত করা হয়েছে।
জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ২০২২ সালের ৮ অগাস্ট ‘গণতন্ত্র মঞ্চ’ নামে জোট হয়ে আত্মপ্রকাশ করে। পরে গণঅধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়।বাংলাদেশ ভ্রমণ
গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ূম বলেন, আমরা গণতন্ত্র মঞ্চের ছয় সংগঠন একসাথে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি। কিন্তু গণতন্ত্র মঞ্চের সাথে যুক্ত হতে পারে—এমন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।
নতুন ভাবে গণতন্ত্র মঞ্চসহ কোনো নির্বাচনি জোট হতে পারে। এমনকি এই জোটের আরো বৃহত্তর জোটের সাথে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে আমরা তিন ধরনের তালিকা তৈরি করছি।
প্রথমে আমরা ৩০০ আসনে প্রার্থী তালিকা বাছাই করব এবং ৩০০ আসনের মধ্যে আজকে আমরা ১৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব।
তিনি বলেন, আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত করে একধরনের সমঝোতার ভিত্তিতে, সেটা বৃদ্ধি করব বা কমাব।
পরে বাকি প্রার্থীদের নাম পড়ে শোনান বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভূঁইয়া

জন্মভূমি ডেস্ক October 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কারও দানবে পরিণত হওয়া ঠেকাতেই প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষের প্রস্তাব: বদিউল আলম
Next Article রোববার থেকে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু-কিশোর
আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 2 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?