By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত
আন্তর্জাতিক

১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত

Last updated: 2021/12/01 at 10:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রন থেকে সতর্ক থাকতে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর পূর্বকার সময়সূচি ফের স্থগিত করেছে ভারত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

ডিজিসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাসের উদ্বেগজনক একটি ধরনের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক চিত্রের যেসব পরিবর্তন হচ্ছে, সেসব আমরা নিবিড়ভাবে লক্ষ্য করছি।’

‘পাশাপাশি সব স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে।’

‘বৈশ্বিক পরিস্থিতি যখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী হবে, সেসময় বিমান চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করা হবে।’

মহামারির কারণে প্রায় দুবছর স্থগিত রাখার পর গত ২৬ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছিল, আগামী ১৫ অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ফের শুরু করছে ভারতের সরকার।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন। এরই মধ্যে দেশটিতে এই ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ জন।

তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, ২৪ নভেম্বরের ৫ দিন আগে, ১৯ নভেম্বর নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল ওমিক্রনে আক্রান্ত রোগী। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ৩০ নভেম্বর জানিয়েছে এ তথ্য।

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালিসহ ২৩ দেশে এই ধরনটিতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিসহ ৬৯ শিক্ষার্থী কিশোরী ধর্ষণে অভিযুক্ত
Next Article পরী মণির ‘বেবি শাওয়ারে’ গাইবেন মমতাজ!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 14 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক

By Staff Reporter 14 hours ago
আন্তর্জাতিক

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?