By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১৫ লাখ টাকা খরচ করে ছেলের জন্মদিন পালন করলেন পরী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ১৫ লাখ টাকা খরচ করে ছেলের জন্মদিন পালন করলেন পরী
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

১৫ লাখ টাকা খরচ করে ছেলের জন্মদিন পালন করলেন পরী

Last updated: 2023/08/11 at 2:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ঢাকার এক পাঁচ তারকা হোটেলে মহা ধুমধামে জমকালো আয়োজনে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদ্‌যাপন করছেন।

ওই দিন রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরী। রাজ্যকে ভালোবাসা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন ঢালিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকাসহ দুইশোরও বেশি অতিথি। এ ছাড়া পরীমনির আত্মীয়স্বজনও হাজির হয়েছিলেন এ আয়োজনে।

এই আয়োজনে খরচ পরী মণি গণমাধ্যমকে জানান, জন্মদিনের অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। তাঁর ভাষ্যে, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে। ’

এই প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরী মণিকে একাই দেখা গেছে। কিন্তু ছেলের এক বছর পূর্তি উৎসবে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। জানা গেছে, কলকাতায় আছেন তিনি।

পরীমণি প্রতিবছরই নিজের জন্মদিন অনুষ্ঠানে একটা থিম রাখতেন। ছেলের জন্মদিনেও হয়নি ব্যতিক্রম। ছেলের জন্মদিনে থিম ছিল পদ্মফুল। অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেছে রাজ্য। মায়ের কিনে দেওয়া পদ্মফুল রঙের স্যুট আর বাবার কিনে দেওয়া সাদা রঙের জুতা পরেছেন রাজ্য।

এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করবেন পরী মণি। বৃহস্পতিবার ছেলের এক বছরের জন্মদিনে বড় ঘোষণা করেন অভিনেত্রী।

কাজে ফেরা প্রসঙ্গে পরী মণি গণমাধ্যমকে বলেন, ‘এবার কলকাতা-বাংলাদেশ মিলিয়ে কাজ করব। বেশকিছু জায়গায় কথা হয়েছে। সেগুলো মোটামুটি চূড়ান্ত। রাজ্যর জন্মদিনেই বেশকিছু প্রযোজক এই কাজগুলো নিয়ে ঘোষণা করার কথা বলেছিলেন। তবে আমি রাজি হইনি। কারণ আজ আমার বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দ কোনোকিছুর সঙ্গেই ভাগ করতে চাই না। তবে ঘোষণা শিগগিরই আসবে।’

গত ২৬ মে পরী মণি অভিনীত ‘মা’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সময়কার এক ছোট্ট শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘মা’ পরিচালনা করেন অরণ্য আনোয়ার।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাকিবই ওয়ানডের নতুন অধিনায়ক
Next Article ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?