By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Last updated: 2026/04/04 at 10:33 PM
Tanvir 2 hours ago
Share
SHARE
মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের অনুপ্রবেশকারী ১৬০টিরও বেশি ড্রোনের পাশাপাশি উন্নত যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি ওই দাবি করেছেন। ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা অবস্থানগুলো পরিদর্শনের সময় তিনি বলেছেন, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুদের কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ১৬০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে এমকিউ-৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেছেন, শত্রুরা কোনও আক্রমণাত্মক অভিযান চালানোর আগেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে; যা হামলাকারীদের ‌‌‘‘কাল্পনিক প্রচারণা’’ ভেঙে দিয়েছে। ইরানি এই ব্রিগেডিয়ার বলেছেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের বিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে। তিনি বলেন, সেনাবাহিনী এবং আইআরজিসি ইউনিট শত্রুপক্ষের একাধিক চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু ও ভূপাতিত করা ছিল মূলত কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যের ফল; যা শত্রু বাহিনীকে বিভ্রান্ত করে দিয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির সব আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনও মূল্যে ইরানের আকাশসীমা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বড় ধরনের বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
Tanvir April 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?