By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১৮ ঘণ্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > ১৮ ঘণ্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১
Uncategorized

১৮ ঘণ্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

Last updated: 2021/04/27 at 11:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের একটি ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে শহরের নিশ্চিন্তপুর দাসপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পিয়া নামের এক নারীকে আটক করা হয়েছে। সে ঢাকালে পাড়ার বাসিন্দা কথিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেয়েশিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়। ঘটনার ১৮ ঘণ্টা পর র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। নবজাতকটি শহরের বলিদাপাড়ার গ্রামের মনিরুল ও শাবানা বেগম দম্পতির সন্তান। নবজাতকটি উদ্ধারের পর তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেবা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকটি নিশ্চিন্তপুর এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে পিয়া নামে এক নারীর কাছে পাওয়া যায়। ওই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সেবা ক্লিনিকের মালিক আব্দুর রশিদ জানান, সোমবার সকালে বলিদাপাড়া গ্রামের ইজিবাইক চালক মনিরুল ইসলামে স্ত্রী সাবানা বেগমকে ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ৩টার দিকে ডা. প্রবীর কুমার ও ডা. প্রফুল্ল কুমার মজুমদার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ করেন। মা ও মেয়ে দুজনই সুস্থ ছিল। এরপর তাদের ক্লিনিকের দ্বিতীয় তলার ২০৩ নং কেবিনে রাখা হয়। সন্ধ্যায় ইফতার শেষে নামাজ পড়তে যাওয়ার সময় শিশুটির নানি ক্লিনিকের স্টাফ মনে করে অপরিচিত এক নারীর কাছে তাকে রেখে যান। এরপর ওই নারী বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় সোমবার রাতেই শিশুটির বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। নবজাতকটি প্রিয়া নামের এক নারীর কাছে পাওয়া যাওয়ায় তাকে আটক করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে খুলনা অঞ্চল দিয়ে
Next Article অভয়নগরে শতাধিক লিটার বাংলা মদসহ বিক্রেতা আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 45 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?