By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২১ লাখ মৃত ভোটার অতীতেও ভোট দিতেন: সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ২১ লাখ মৃত ভোটার অতীতেও ভোট দিতেন: সিইসি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২১ লাখ মৃত ভোটার অতীতেও ভোট দিতেন: সিইসি

Last updated: 2025/10/06 at 3:09 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই অতীতে ভোট দিতেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সাথে সংলাপে এ কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।
সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (ইসি), এটা শুধু কথার কথা নয়। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা জরুরি। গণমাধ্যমকে পার্টনার হিসেবে পেতে চায় ইসি। মিথ্যা ও ভুয়া তথ্যের ক্ষেত্রে মিডিয়া ভূমিকা রাখতে পারে৷
এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনূকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চাই। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে।
এ ছাড়া প্রবাসে নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করবো। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার। সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই বলেও জানান সিইসি।
গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সংলাপ শুরুর দিন সুশীল সমাজের প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি সুশীল ও বুদ্ধিজীবী অংশ নেয়নি।
ইসি জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে। এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করেছে ইসি, যেখানে প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অনেকে অংশ নেননি।
সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে আসা মতামতগুলো বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

জন্মভূমি ডেস্ক October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি
Next Article গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Staff Reporter 25 minutes ago
জাতীয়

মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান

By Staff Reporter 28 minutes ago
জাতীয়

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

By Staff Reporter 34 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?