By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৪ ঘন্টায় প্রাণ গেল সর্বোচ্চ ২৭ জনের খুলনায় চলতি মাসে ৯ দিনে মৃত্যু ১৪৯, শনাক্ত ২,৭৫২ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > ২৪ ঘন্টায় প্রাণ গেল সর্বোচ্চ ২৭ জনের খুলনায় চলতি মাসে ৯ দিনে মৃত্যু ১৪৯, শনাক্ত ২,৭৫২ জন
Uncategorized

২৪ ঘন্টায় প্রাণ গেল সর্বোচ্চ ২৭ জনের খুলনায় চলতি মাসে ৯ দিনে মৃত্যু ১৪৯, শনাক্ত ২,৭৫২ জন

Last updated: 2021/07/09 at 11:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE



শেখ আব্দুল হামিদ
খুলনায় মৃত্যুর হার উর্ধগতিতে থাকায় জুলাই মাসের গত ৯ দিনে বিভিন্ন হাসপাতালে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬০ ভাগ মানুষের বাড়ি গ্রামে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৫২ জনের দেহে।
গত ১লা জুলাই খুলনার বিভিন্নন হাসপাতালে মৃত্যু হয় ১০ জনের। করোনা শনাক্ত হয় ২৬০ জনের দেহে। ২ জুলাই মৃত্যু হয় ৮ জনের। করোনা শনাক্ত হয় ২২৩ জনের দেহে। পরের দিন ৩ জুলাই মৃত্যু ১১ জনের আর করোনা শনাক্ত হয় ১৫০ জনের। ৪ জুলাই মৃত্যু ১৫ জনের আর শনাক্ত হয় ১৭৮ জনের। ৫ জুলাই মারা যান ১৭ জন। শনাক্ত হয় ২৩৯ জনের দেহে। পরেরদিন ৬ জুলাইও মৃত্যু হয় ১৭ জনের। এদিনে শনাক্ত হয় ৩৯৭ জনের দেহে। গত ৭ জুলাই মৃত্যু হয় ২২ জনের আর করোনা শনাক্ত হয় ৬২৭ জনের দেহে। গত পরশু ৮ জুলাইও ২২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে দুই হাসপাতালে ৩৮২ জনের শরীরে। গতকাল ৯ জুলাই মৃত্যু হলো সর্বোচ্চ ২৭ জনের। করোনা শনাক্ত হয় ২৯৬ জনের দেহে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৬৫৬টি নমুনা পরীক্ষায় ২৯৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এসময়ে মৃত্যু হয় মোট ১১ জনের। মৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গার আবুল কালাম আজাদ (৪৬), সদরের হোসনেয়ারা (৫৫), দৌলতপুরের রোকেয়া (৬০), রূপসার বাবুল মোল্লা (৫০), যশোরের কদমতলা এলাকার জুলেখা (৫৭), বাগেরহাটের মোড়েলগঞ্জের কুমুদ মন্ডল (৭৮) ও নড়াইলের পুষ্প রানী (৬৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-যশোরের নওয়াপাড়ার কুলসুম বেগম (৭০), ফাতেমা (৭৫) ও আনোয়ারা (৪৫), খুলনার রূপসার মর্জিনা বেগম (৬৫), দিঘলিয়ার আব্দুল হাকিম (৪৫), খুলনা সদরের রিনা (৫০), খালিশপুরের সেলিম সিকদার (৫৮), খুলনার মোস্তফা (৪০) ও ডুমুরিয়ার বিষ্ণু মন্ডল ও আবেদা (৬৫)।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-মহানগরীর বানিয়াখামার এলাকার মমতাজ (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রূপসার মোজাফফর শেখ (৬০), রূপসার হানিফ মোড়ল (৬৫) ও নড়াইলের মুলতাহির এলাকার রমেসা বেগম (৭৫)।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মোড়লগঞ্জের ইউনুস আলী (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুনের ঘটনায় নিহত ৫২
Next Article সেরা রাঁধুনীতে ফাষ্ট রানার্স আপ খুলনার নাদিয়া নাতাশা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 12 hours ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?