By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৬০০ অনলাইন জুয়ার সাইট বন্ধ করা হয়েছে : পলক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ২৬০০ অনলাইন জুয়ার সাইট বন্ধ করা হয়েছে : পলক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৬০০ অনলাইন জুয়ার সাইট বন্ধ করা হয়েছে : পলক

Last updated: 2024/06/24 at 4:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে। তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুই হাজার ৬০০টির মতো জুয়ার সাইট বন্ধ করেছি। মোবাইল অ্যাপগুলোও প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রম।

আজ সোমবার (২৪ জুন) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা যুক্ত হচ্ছে। এমনকি অনেক বয়স্ক, অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত। আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

অপরদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না— জানতে চাইলে পলক বলেন, এই সফরে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটি হচ্ছে ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতে ‘বিকশিত ভারত-২০৪৭’ হিসেবে পরিচিত। এর আওতায় ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত, উচ্চ আয়ের দেশ হতে চায়। আর প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ তৈরি করা। এজন্য দরকার উন্নত প্রযুক্তি। দুই দেশ এসব বিষয়ে একসঙ্গে কাজ করব। সেজন্য ভিশন পার্টনারশিপ ডিজিটাল ডকুমেন্টস সই করেছি।

পলক আরও বলেন, ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সঙ্গেও আমরা কাজ করব। যৌথভাবে একটি ছোট স্যাটেলাইট তৈরি করব যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলেমেয়েকে এখানে ব্যবহার করব যারা ইসরো ভিজিট করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে দায়িত্বে অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু : ক্লিনিক ভাংচুর
Next Article ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধু’র মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 8 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 9 hours ago
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?