By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৭ মে বিএনপির মহাসচিব যশোরে আসছেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ২৭ মে বিএনপির মহাসচিব যশোরে আসছেন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

২৭ মে বিএনপির মহাসচিব যশোরে আসছেন

Last updated: 2023/05/17 at 3:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বর্তমান যে সমস্যা ও সংকট বিরাজ করছে, এর জন্য দায়ী বর্তমান সরকার। এই সমস্যা ও সংকট থেকে উত্তরণে ফ্যাসিবাদী শক্তির পতনের কোন বিকল্প নেই।

বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে আগামী ২৭ মে যশোরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার  জেলা ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পৃথক যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ে পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং পরিচালনা করেন যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শেখ হাসিনার মত ফ্যাসিস্ট শক্তির মোকবেলায় ঐক্যের কোন বিকল্প নেই। বিএনপি একটি পরিবার, যে পরিবারের একতাবদ্ধ শক্তি রয়েছে। বর্তমান কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন চলছে, একতাবদ্ধ শক্তির মাধ্যমে অচিরেই সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। তিনি বলেন, বিগত এক যুগের অধিক সময় ধরে যশোরে বিএনপির প্রতিটি নেতাকর্মী সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করেও দলের একটি নেতাকর্মীও নীতি আদর্শ থেকে বিচ্যুতি হননি। তাদের দৃঢ় ও ইস্পাত কঠিন মনোবল রয়েছে। যেটি বিগত দিনেও তারা প্রমাণ করেছেন। আগামী ২৭ মে জনসমাবেশে তারা আরেকবার প্রমাণ করবেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওই দিন যশোর শহর জনসমুদ্রে পরিণত হবে।

পৃথক দুটি সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, গোলাম রেজা দুলু, মো. মুছা, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, নগর সম্পাদক এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, আশারুফুজ্জামান মিঠু, খায়রুজ্জামান মধু, খোরশেদ আলম, শামসুর রহমান, মশিউর রহমান, খায়রুল ইসলাম, আবু নঈম, রাশিদা রহমান প্রমুখ। পৃথক দু’টি সভায় জেলা বিএনপির অধিনস্থ সকল ইউনিটের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা
Next Article যশোরে গাঁজা বিক্রির সময় বিক্রেতাকে গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?