
বিজ্ঞপ্তি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ ও ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাদল সরদার বাবুল। প্রধান অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। প্রধান বক্তা ছিলেন সদর থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, খান সাইফুল ইসলাম, আলিমুল রেজা লাবু, এজাজ আহমেদ। ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটুর পরিচালনায় উপস্থিত ছিলেন মো. আযম খান, নিখিল কুমার বিশ্বাস, আব্দুর রহিম বাবু, আওয়াল হোসেন ছোটন, মো. জাকিউর রহমান, খান শহিদুল, সেলিম রেজা, মো. শফিকুজ্জামান হাসান সেন্টু, হাসিনা বেগম, রেখা খানম, রাজিব হোসাইন, তাজদিকুর রহমান জয়, রিপন কবীর, সাব্বির হোসেন শুভ, রাজিব হোসেন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, নুপুর দাস, মাহবুব, সোলেয়মান, ফিরোজ আহমেদ, মিলনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ার্ডের মোল্লা পাড়ায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সহ-সভাপতি ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. আইয়ুব আলী শেখ। প্রধান অতিথি ছিলেন সদর থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু। এ সময় মো. নজরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভিন জলি, মো. শামীমুর রহমান শামিম, মো. শরিফুল ইসলাম মুন্না, মো. এনামুল কবীর, মো. কামাল হোসেন, মো. ফারুক শেখ, খান মো. কবির হোসেন, রেক্সোনা কালাম লিলি, মো. মোশারেফ হোসেন, মো. শারাফাত হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. বশির আকুঞ্জি, মো. ফেরদাউস ফকির, মো. রমজান শেখ, শ্রাবনী আক্তার, দেলোয়ার হাওলাদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

