খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা-৩ আসনের নৌকার পক্ষে যোগিপোল ৩নং ওয়ার্ড সেন্টার কমিটি আয়োজনে নির্বাচনে ভোটাদের ভোটকেন্দ্রে আনতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আছরবাদ ৩নং ওয়ার্ডের ল্যাবরেটরি স্কুল মোড়ের নির্বাচনী অফিসে এই জনসচেতনাতামূলক এই ক্যাম্পেইন পরিচালনা করেন কুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্রশীল। ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইসহাক হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ফয়সাল হোসেনের সঞ্চালনায় এ সময় ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির খোকন, মিজানুর রহমান খান, আরিফ হোসেন, মো. পারভেজ আলম, আবু জাফর, সেলিম হোসেন, মিল্টন সানা, আবুল কাশেম দিপু, ফারুখ হোসেন, শফিউদ্দিন শফিসহ ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিট আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ৩নং সেন্টার কমিটির উদ্যোগে ৩নং ওয়ার্ডের খানাবাড়ী. ল্যাবরেটরি স্কুল মোড়, নারীকেল তলা, খানাবাড়ী স্কুল সংলগ্ন এলাকার নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত