By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৩ প্রকল্পে ৩২৪২ কোটি টাকার ঋণ দিচ্ছে ফ্রান্স
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > ৩ প্রকল্পে ৩২৪২ কোটি টাকার ঋণ দিচ্ছে ফ্রান্স
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৩ প্রকল্পে ৩২৪২ কোটি টাকার ঋণ দিচ্ছে ফ্রান্স

Last updated: 2023/06/25 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ সরকারকে তিন প্রকল্পের জন্য ৩০.৩ কোটি ডলার ঋণ দিচ্ছে ফ্রান্স। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ হাজার ২৪২ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে)।

রোববার (২৫ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইআরডি জানায়, আরামদায়ক, ব্যয় সাশ্রয়ী, পরিবেশবান্ধব, আধুনিক, টেকসই ও নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দ্রুতগতিতে এগিয়ে চলেছে গাজীপুর-টঙ্গী-উত্তরা-বিমানবন্দর করিডোরে ২০ কিলোমিটার বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) লাইন নির্মাণের কাজ। এই রুটে চলাচলের জন্য আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কেনা হবে ৫০টি আর্টিকুলেটেড বাস। এসব গাড়ি কখনো মাটি ঘেঁষে আবারও কখনো এলিভেটেড সড়কে চলাচল করবে। এ র‌্যাপিড ট্রানজিট চালু হলে দুর্ভোগের ঢাকা-গাজীপুর সড়ক মাত্র ৪০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে। আর এ রুটে বাস মিলবে দেড় থেকে তিন মিনিট পরপর। এই চলমান প্রকল্পসহ তিন প্রকল্পে ৩০.৩ কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ও ফ্রান্সের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে।

মূলত ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন স্যুয়ারেজ প্রজেক্ট ফর নর্থ ক্যাচমেন্ট’ ও ‘ বাংলাদেশ ইনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের জন্য এই ঋণচুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান ও ফরাসি সরকারের অর্থায়নকারী সংস্থা জেন্সি ফ্রান্সিস ডি ডেভলপমেন্টের (এএফডি) পক্ষে কান্ট্রি ডিরেক্টর বেনিওইট ক্যাসেট ঋণ চুক্তিতে সই করেন। প্রকল্প তিনটির মূল উদ্দেশ্য হলো গাজীপুর হতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বাস র‌্যাপিড ট্রানজিট অবকাঠামো নির্মাণ করে দ্রুত নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা প্রবর্তন করা।

চট্টগ্রাম মহানগরীর উত্তর-পশ্চিম অংশে অবস্থিত উত্তর কাট্টলী ক্যাচমেন্ট এলাকার জন্য পয়ঃনিষ্কাশন অবকাঠামো নির্মাণ এবং বাংলাদেশ ব্যাংকের আওতায় একটি জ্বালানি-দক্ষ, স্বল্প কার্বন নির্গমন ও জলবায়ুসহনশীল কাঠামোর জন্য গ্রিন ক্রেডিট গ্যারান্টি ফান্ডের জন্য বিনিয়োগ সুবিধা সম্প্রসারণ করা।

২০১২ সাল থেকে বাংলাদেশে এএফডি কার্যক্রম শুরু করে। এটি হলো একটি দ্বিপাক্ষিক উন্নয়ন সংস্থা যা ফরাসি সরকারের পক্ষে উন্নয়ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। নগর উন্নয়ন, বিদ্যুৎ, সবুজ শক্তি, কর্পোরেট এবং সামাজিক দায়বদ্ধতা সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা দিয়ে থাকে সংস্থাটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ থেকে পবিত্র হজ শুরু
Next Article আজ থেকে বিদ্যুৎ উৎপাদনে ফিরছে পায়রা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
জাতীয়

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?