By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৪৭ উপজেলা-জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৪৭ উপজেলা-জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৪৭ উপজেলা-জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

Last updated: 2023/11/30 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন স্থানীয় সরকারের ৪৮ নেতা। এর মধ্যে ৪৪ জন উপজেলা এবং তিনজন জেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন। এছাড়া রয়েছেন একজন সদস্য। বুধবার বিকেল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে কেউ এমপি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদ লাভজনক। এজন্য পদ ছেড়েছেন চেয়ারম্যানরা। ইতোমধ্যে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।পদত্যাগ করা জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, লালমনিরহাটের জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. মুশফিক হোসেন চৌধুরী। এছাড়া যশোর জেলা পরিষদের সদস্য মো. আজিজুল ইসলাম পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ মো: আকরাম হোসেন, গোপালগঞ্জের মুকসুদপুর ঐ উপজেলার মো. কাবির মিয়া, মেহেরপুর সদর উপজেলার মো. ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার মো. আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলার এস এম আতাউল হক, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মো. কামারুল আরেফিন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. ইউনুস ইসলাম তালুকদার ও মির্জাপুর উপজেলার মীর এনায়েত হোসেন মন্টু, ঢাকার ধামরাই উপজেলার মো. মোহাদ্দেছ হোসেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. নাসিরুল ইসলাম খান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মো. শাহজাহান ভূঁইয়া, রাজবাড়ীর সদর উপজেলার মো. ইমদাদুল হক বিশ্বাস, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুশফিকুর রহমান খান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মহিউদ্দিন আহমেদ, নরসিংদীর মনোহরদী উপজেলার মো. সাইফুল ইসলাম খান বীরু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মো. শফিকুল ইসলাম, বেলকুচি উপজেলার মো. নুরুল ইসলাম সাজেদুল, বগুড়ার শেরপুর উপজেলার মজিবুর রহমান মজনু ও আদমদিঘী উপজেলার মো. সিরাজুল ইসলাম খান রাজু, পাবনার চাটমোহর উপজেলার মো. আব্দুল হামিদ, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মো. আব্দুল হাই আকন্দ, ঈশ্বরগঞ্জ উপজেলার মাহমুদ হাসান সুমন, সীতাকুণ্ড উপজেলার এস এম আল মামুন, সাতকানিয়া উপজেলার আব্দুল মোতালেব, পটিয়া উপজেলার মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং চন্দনাইশ উপজেলার মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

এছাড়া শেরপুরের শ্রীবরদী উপজেলার এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলার এস এম আবদুল্লাহেল ওয়ারেজ নাইম, সুনামগঞ্জের শাল্লা উপজেলার চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এ কে এম শফি আহমদ (সলমান), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ জাহিদুল ইসলাম, হাজিগঞ্জ উপজেলার গাজী মাঈনুদ্দিন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার মো. আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রাম উপজেলার আবদুস ছোবহান ভূঁইয়া, কক্সবাজারের মহেশখালী উপজেলার মোহাম্মদ শরীফ বাদশা ও রামু উপজেলার সোহেল সরওয়ার কাজল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফিরোজুর রহমান, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. জাকির হোসেন সরকার, নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. মোখলেছেদুল মোমিন, গাইবান্ধার সদর উপজেলার শাহ সারোয়ার কবীর, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মো. আলী আসলাম, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোহাম্মদ শামসুল আলম পদত্যাগ করেছেন।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবারো বাড়ল স্বর্ণের দাম
Next Article তফশিল বাতিল না হলে গণজাগরণ গণঅভ্যুত্থানে পরিণত হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?