By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৪ টন সরকারি বই কেজি দরে বিক্রি, সেই শিক্ষককে শোকজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৪ টন সরকারি বই কেজি দরে বিক্রি, সেই শিক্ষককে শোকজ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৪ টন সরকারি বই কেজি দরে বিক্রি, সেই শিক্ষককে শোকজ

Last updated: 2024/02/14 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে ৪ টন সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠা মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন তাকে শোকজ করেন।

বিনামূল্যে বিতরণের জন্য প্রদানকৃত বই বিক্রি করায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে না, তা জানতে চেয়ে আগামী ৫ দিনের মধ্যে লিখিতভাবে ওই শোকজে জবাব চান ইউএনও।

এদিকে, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষসহ ৫ জনের নামে মহিপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক ৪ টন সরকারি পাঠ্যবই কেজি দরে ঝিনাইদহের শওকত আলী নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই ব্যবসায়ী বইগুলো নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ জব্দ করে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি ডট কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে তদন্ত শেষে ওই অধ্যক্ষকে শোকজ করে ইউএনও।

শওকত আলী বলেন, আমি মূলত পুরনো বই–খাতা কেজি হিসেবে ক্রয়–বিক্রয়ের ব্যবসা করি। মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে বইগুলো কেজি দরে কিনেছি। তবে এগুলো পাঠ্যবই কিনা সে বিষয়ে জানা নেই।

অভিযোগের বিষয়ে জানতে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই অধ্যক্ষের কাছে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? তা জানতে চাওয়া হয়েছে। তিনি লিখিতভাবে জবাব দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় খাল দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে মানববন্ধন
Next Article হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 26 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 seconds ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By Nayon Islam 4 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 26 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 seconds ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By Nayon Islam 4 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?